ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দেওয়ার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা আমেরিকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিরোনামে ভেনেজুয়েলা। আটলান্টিক মহাসাগরীয় এই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদককে গ্রেফতার করার নির্দেশ এসেছে অনেক আগেই। এবার মাদুরোকে গ্রেফতারের সহায়তা করার জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র।

নিকোলাস মাদুরোকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যথা অনেক দিনের। গত জানুয়ারি মাসে মাদুরোকে ধরিয়ে দিতে পারলে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করেছিল ওয়াশিংটন। তার পর ছয় মাস কাটতে না কাটতেই নতুন ঘোষণা আনল ট্রাম্পের দেশ। বৃহস্পতিবার পুরস্কারের মূল্য আগের থেকে দ্বিগুণ বাড়িয়ে পাঁচ কোটি ঘোষণা করা হয়। এই ঘোষণাকে মোটেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিচক্ষণতার পরিচয় হিসেবে দেখছে না ভেনেজুয়েলা। তাদের মতে ডোনাল্ড ট্রাম্প যা করছেন তা অত্যন্ত হাস্যকর। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগ রয়েছে।

পুরস্কার মূল্য বৃদ্ধির কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।‌ তিনি বলেন বিদেশ মন্ত্রক এবং বিচার বিভাগ নিকোলাস মাদুরোকে গ্রেফতারে সহায়তা করার জন্য পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫০ মিলিয়ন ডলার করার কথা বলা হয়েছে। তারপরেই মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী হিসেবে অভিহিত করে প্যাম বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এই ব্যক্তি নিঃসন্দেহে হুমকিস্বরূপ।

তিনি আরও বলেন মাদরোর সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় ৭০ মিলিয়ন ডলারের সম্পদ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ভেনেজুয়েলা সরকারের দুটি বিমান। ওয়াশিংটনের দাবি , এত কিছুর পরেও টনক নড়ছে না মাদুরোর। তিনি কিন্তু তাঁর ব্যবসা এবং ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প কখনওই এই মাদক পাচারকারিকে ছাড়বেন না, সুতরাং মাদুরোকে জবাবদিহি করতেই হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর টেলিগ্রামে এক পোস্ট মারফত ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রী ইভান জিল বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যা করছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বরং অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আলোচনা প্রয়োজন। সেগুলিকে ধামাচাপা দেওয়ার হাস্যকর প্রচেষ্টা চালাচ্ছে তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে প্রথম ক্ষমতায় আসেন। সেই বছরই মাদুরোসহ ভেনেজুয়েলার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিকের বিরুদ্ধে মাদকচক্র জড়িত থাকার জন্য মামলা দায়ের হয়। তারপর থেকে বিগত দুই দশকে ভেনেজুয়েলা অন্তত এক লক্ষ টন পাচার করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল