নিজেকেই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

একসঙ্গে দুই দেশের প্রেসিডেন্ট! মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এবার নাটক উঠল চরমে!

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে দুই দেশের প্রেসিডেন্ট! মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। এবার নাটক উঠল চরমে! এবার নিজেকেই ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১১ জানুয়ারী) সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। যেখানে তাঁর বায়োতে লেখা ছিল ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি’। সেই পোস্টটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

রবিবার ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এ প্রকাশিত পোস্টে ট্রাম্পের অফিসিয়াল প্রতিকৃতি এবং তারপরে ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভেনেজুয়েলা, জানুয়ারী ২০২৬’ লেখা ছিল। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম এবং ৪৭তম রাষ্ট্রপতি হিসেবেও তাঁর পদবী ছিল। যিনি ২০২৫ সালের ২০ জানুয়ারী দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। চলতি মাসের শুরুতে, ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় আকারের হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ট্রাম্পের নির্দেশে দেশটির নেতা নিকোলাস মাদুরোকে আটক করে মার্কিন সেনারা। শুধু মাদুরো নয়, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক-সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অভিযোগ এনে তাঁকে আটক করা হয়। এরপর ট্রাম্প বলেন যে, ‘যতক্ষণ না আমরা একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর করতে পারি ততক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলাকে পরিচালনা করবে আমেরিকা। আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না।’

এদিকে গত সপ্তাহে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী দেলসি রদ্রিগেজ আনুষ্ঠানিক ভাবে দেশের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। এক্ষেত্রে ট্রাম্প বলেছিলেন যে, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল “উচ্চমানের, অনুমোদিত তেল” মার্কিন যুক্তরাষ্ট্রে হস্তান্তর করবে, যা তার বাজার মূল্যে বিক্রি করা হবে। এর অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে, যাতে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে এটি ব্যবহার করা যায়! আমি জ্বালানি সচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বলেছি। এটি স্টোরেজ জাহাজের মাধ্যমে নেওয়া হবে এবং সরাসরি আমেরিকার আনলোডিং ডকে আনা হবে।”

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল