দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক: শত্রু দেশের জাহাজের আনাগোনা রুখতে হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইন পুঁতে রেখেছে ইরান। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলি মাইন অপসারণের জন্য সেদিকেই যাচ্ছিল । তবে তার মাঝেই ঘটে অদ্ভুত ঘটনা যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। হরমুজে মাইন অপসারণ অভিযানে থাকা মার্কিন নৌবাহিনীর এক নাবিক বানরের হামলার শিকার হন। থাইল্যান্ডের ফুকেট বন্দরে বিরতির সময় একটি বানর তার উপর হামলা চালায় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে থাইল্যান্ডের ফুকেটের মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস চিফ-এ কর্মরত একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান সমুদ্রের তীরে নামলে তখন একটি বানর তাঁকে আঁচড়ে দেয়। আঘাতটি গুরুতর না হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে সমস্ত রকম চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য নাবিককে জাপানের সাসেবো ঘাঁটি, যা ইউএসএস চিফ-এর কাছাকাছি অবস্থিত, সেখানে পাঠানো হয়েছে। মার্কিন সপ্তম নৌবহরের একজন মুখপাত্র জানিয়েছেন এই ঘটনাটি অভিযানকে প্রভাবিত করেনি। বানরের হামলার শিকার হওয়া নাবিকটি উপযুক্ত চিকিৎসা পেয়েছেন এবং এখন সুস্থ হয়ে উঠছেন। আকস্মিক এই এই ঘটনা সম্পর্কে একজন সামরিক কর্মকর্তা মন্তব্য করেছেন, “অদ্ভুত ঘটনা ঘটে। এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি হুমকি।”  

আরও পড়ুন: আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিতে হামলা শুরু করে  আমেরিকা ও ইজরায়েল। আর তার পরেই পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ভয়ঙ্কর জলমাইন পুঁতে রাখে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্তত এক ডজন মাইন পাতা হয়েছিল। তবে কোন স্থানে মাইন বসানো হয়েছে তার সুনির্দিষ্ট রেকর্ড না থাকায় ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর মাইন অপসারণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। বিশ্বের অন্যতম প্রধান এই জ্বালানি সরবরাহ পথটি দিয়ে তেল ও অন্যান্য পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ চলাচলে আস্থা ফিরিয়ে আনতে মাইন অপসারণ অত্যন্ত জরুরি। বর্তমানে এই মাইন অপসারণের কাজে মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন নৌবাহিনীর একটি লিটোরাল কমব্যাট শিপসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।  

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ