শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসী হামলায় রক্তে ভিজল জর্ডানের মাটি। শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ জর্ডানের কারাক প্রদেশের একটি গির্জায় অজ্ঞাতপরিচয়ধারী দুই বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিবর্ষণে ঝাঁঝরা হয়েছেন কমপক্ষে সাতজন। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের আশঙ্কা। কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। কী কারণে ওই হামলা চলেছে, তা জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এর প্রতিবেদন অনুযায়ী, এদিন কারাকের হামুদ গির্জায় একজনের শেষকৃত্যের অনুষ্ঠান চলছিল। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন ১৫০ থেকে ২০০ জন। যাদের সিংহভাগেই বয়স ৫০ থেকে ৭০ এর মধ্যে। ঠিক তখনই গাড়ি চেপে গির্জায় হাজির হয় দুই বন্দুকবাজ। গাড়ি থেকে নেমেই শেষকৃত্যে অংশ নেওয়াদের উপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মিনিট পাঁচেক ধরে গুলি চালিয়ে গাড়ি চালিয়ে চম্পট দেয়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনেকে। প্রাণভয়ে অনেকেই ছুটে পালানোর চেষ্টা চালান। রক্তে ভেসে যায় গোটা এলাকা। দুই বন্দুকবাজ চম্পট দেওয়ার পরে গির্জায় উপস্থিত সাধারণ মানুষই গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকি‍ৎসকরা সাত জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে জানিয়েছেন। বাকি দশজন বর্তমানে চিকি‍ৎসাধীন।’

জর্ডানের সরকারি সম্প্রচারমাধ্যম ‘আল মামলাকা’-কে সরকারি মুখপাত্র মোহাম্মদ আল মোমানি জানিয়েছেন, ‘গুলিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা রক্ষীদের বিশাল বাহিনী। পুরো গির্জাটি ঘিরে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুই ঘাতকের সম্ভাব্য স্কেচ তৈরি করার চেষ্টা চলছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের কঠোর শাস্তি দেওয়ার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।’

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের