এই মুহূর্তে

ইরানের হামলার ভয়ে কাতারের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি আর তুরস্কে মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। আর ওই হুমকির পরেই কাতারের  আল উদেইদ সেনা ঘাঁটি থেকে মার্কিন সেনাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন।  মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ওই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) পেন্টাগনের এক আধিকারিক জানিয়েছেন, আল-উদেইদ ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের বাক্স-প্যাঁটরা গুছিয়ে নিতে বলা হয়েছে।

ইরানে সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই হচ্ছে। বিক্ষোভকারীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনযরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝোলানো হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ওই হুঁশিয়ারিতে কর্ণপাতই করছে না আয়াতুল্লা আলি খামেইনি প্রশাসন। বিক্ষোভ দমাতে চরম নিপীড়নের রাস্তা বেছে নিয়েছে ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনী। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে কমপক্ষে সাড়ে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার বেশিরভাগই বিক্ষোভকারী। কার্যত রক্ত নদীর ধারা বইছে গোটা ইরান জুড়ে।

দেশের চলতি বিক্ষোভের পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ তুলে ইরান সরকার জানিয়েছে, যদি তেহরানে হামলা চালানোর কোনও চেষ্টা হয়, তাহলে চরম পদক্ষেপ নেওয়া হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও তুরস্কে থাকা মার্কিন সেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হবে। ওই হুমকির পরেই কোনও ঝুঁকি না নিয়ে কাতারের আল-উদেইদ সেনা ঘাঁটি থেকে মার্কিন সেনাদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। গত বছরের জুনে ইরানে বিমান হামলা শুরু করার মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো থেকে কিছু কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল মার্কিন সরকার। তেহরানের পরমাণু ঘাঁটি সহ বিভিন্ন জায়গায় মার্কিন বিমান হামলা চালানোর বদলা নিতে কাতারে অবস্থিত আল-উদেইদের মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

লাল কেল্লা বিস্ফোরণের পিছনে জয়েশ-ই-মহম্মদ, এবার দাবি রাষ্ট্রপুঞ্জের তদন্ত রিপোর্টে

পাঁচ দশক ধরে ভারত-সহ ৯ দেশের ৮৯ নাবালিকাকে যৌন নির্যাতন, প্রকাশ্যে ফরাসি শিক্ষকের ভয়ঙ্কর কীর্তি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে বিতর্ক, মেয়েকে গুলি করে খুন করলেন বাবা

শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থানের সময় সাংসদকে পিটিয়ে হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড

থাইল্যান্ডের ডে কেয়ার সেন্টারে প্রাক্তন পুলিশ কর্মীর এলোপাথাড়ি গুলি, অনেকের মৃত্যুর আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ