হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর সৌদি আরবের উপরে চাপ তৈরিতে হরমুজ প্রণালির পরে এবার লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব প্রণালি’ও বন্ধ করার পথে হাঁটছে ইরান? মঙ্গলবার (১৪ জুলাই) তেহরানের এক শীর্ষ কর্তা ইঙ্গিত দিয়েছেন, ‘ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটা হতে পারে।’

হরমুজ প্রণালির মতো ‘বাব আল মান্দেব’ প্রণালিও জ্বালানি পরিবহণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। হরমুজ প্রণালি দিয়ে যেমন বিশ্বের ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়, তেমনই ‘বাব আল মান্দেব’ প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবের তেলের সিংহভাগই এই পথ দিয়ে রফতানি করা হয়। তাছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজগুলোও এই পথ ব্যবহার করে। ফলে ‘বাব আল মান্দেব’ প্রণালি বন্ধ হলে অনেকটাই চাপে পড়বে সৌদি আরব ও আমেরিকা।

ইয়েমেনের হুথিদের অন্যতম নেতা তথা আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ হুঙ্কার ছেড়েছেন, ‘সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তাহলে বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে। এতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে পৌঁছাতে পারে।’ ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পরে ইয়েমেনের বিদ্রোহী সশস্ত্র সংগঠন হুথির তরফে লোহিত সাগরে ইজরায়েল সংশ্লিষ্ট একাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে। ওই হামলার হাত থেকে বাঁচতে বহু আন্তর্জাতিক জাহাজ সংস্থা আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে চলাচল করতে বাধ্য হচ্ছে। যার ফলে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হুথিদের দমনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন যৌথভাবে একাধিকবার বিমান হামলা চালিয়েছে। তবে তাতে হুথিদের দমানো যায়নি।

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন