‘এখনই ইরান ছাড়ুন’, মার্কিন নাগরিকদের সতর্ক করে দিল আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অবস্থানরত মার্কিন নাগরিককে যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে আমেরিকা বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি এই জরুরি সতর্কবার্তা জারি করা হয় বলে জানিয়েছে এক সংবাদমাধ্যম। বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো কারণে মার্কিন নাগরিকরা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে না পারেন তাহলে তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে সেই আশ্রয় হতে পারে নিজ নিজ বাসভবন অথবা অন্য কোন সুরক্ষিত জায়গা।

এই সতর্কবার্তার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ শুক্রবার ৬ ফেব্রুয়ারি ওমানের রাজধানী ম্যাসকটে আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারাই এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে আলোচনার আগেই এমন সর্তকতা জারি হওয়ায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন: ১২৪ বছর ধরে সিগন্যাল ছাড়াই চলছে ট্রেন, যাত্রী দেখলেই বাস-ট্যাক্সির মতো দাঁড়িয়ে পড়ে এই ‘আদাদা’

এর আগে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরান যদি আলোচনায় বসতে চায়, তাহলে আমেরিকা তাতে প্রস্তুত। তবে তিনি স্পষ্ট করে দেন, আলোচনার পরিসর কেবল পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। এর পাশাপাশি ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নীতি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন এবং নিজ দেশের নাগরিকদের প্রতি আচরণ এই বিষয়গুলিও আলোচনায় আসবে।

অন্যদিকে, ইরানের এক শীর্ষ কর্মকর্তা এক সংবাদসংস্থাকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোন আলোচনায় তাঁরা রাজি নন। তাঁর মতে, পারমাণবিক ইস্যুর বাইরে অন্য বিষয়ে আলোচনা এলে বৈঠক ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই টানাপোড়নের আবহে ইরানে থাকা মার্কিন নাগরিকদের জন্য সর্তকতা জারি করল ওয়াশিংটন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি