‘ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক চাপানো হবে’, এবার হুমকি মার্কিন অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: রাত পোহালেই বৈঠকে বসতে চলেছেন বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রের প্রধান ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। আর ওই বৈঠকের কয়েক ঘন্টা আগেই ফের ভারত বিরোধী হুঙ্কার শোনা গেল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গলায়। বুধবার (১৩ অগস্ট) রাখঢাক না রেখেই তিনি বলেছেন, ‘আলাস্কায় যদি রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক ফলপ্রসূ না হয় তাহলে ভারতীয় পণ্যের উপরে আরও কর চাপানো হবে।’

অর্থনৈতিক বিষয়ক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এর প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষা‍ৎকারে মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, ‘নিষেধাজ্ঞা সত্বেও রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপরে আমরা অতিরিক্ত কর চাপিয়েছে। যদি ট্রাম্প ও পুতিনের বৈঠক নিস্ফলা হয়, তাহলে ভারতের উপরে আরও অতিরিক্ত কর চাপানোর পথে যাব।’

এমনিতেই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরেই বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপরে যেখানে শুল্ক ২০ শতাংশ সেখানে ভারতীয় পণ্যের উপরে প্রথমে ২৫ শতাংশ আমদানি কর ও তার উপর পেনাল্টি ধার্য করেছেন তিনি। আর ওই ঘোষণার পরেই দিল্লির সঙ্গে ওয়াশিংটনের ঠান্ডা লড়াই শুরু হয়েছে। যেভাবে পাকিস্তান-বাংলাদেশের মতো পড়শি দেশগুলির উপরে কম শুল্ক চাপিয়ে ভারতীয় সংস্থাগুলিকে হুমকির মুখে ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, তাতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

২৫ শতাংশ কর চাপিয়েই শান্ত হননি পাগলাটে মার্কিন প্রেসিডেন্ট। এর পর রাশিয়া থেকে তেল কেনার অপরাধে গত ৬ অগস্ট আরও ২৫ শতাংশ কর চাপান। অর্থা‍ৎ ভারতীয় পণ্যের উপরে মোট ৫০ শতাংশ কর এবং তার উপরে পেনাল্টি ধার্য হয়েছে। ওই বিপুল পরিমাণ কর দিয়ে আদৌ মার্কিন আমদানিকারকরা ভারত থেকে কোনও পণ্য কিনবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দিহান বাজার বিশেষজ্ঞরা। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তকে ‘অন্যায্য এবং অন্যায়’ বলেই আখ্যা দিয়েছে মোদি সরকার।

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়