দেখানো হচ্ছে নগ্ন মডেল, বন্দুক, প্রকাশ্যে ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপনের স্ক্রিনশট

Share:

 আন্তর্জাতিক ডেস্ক:  আমেরিকান কোম্পানি ওয়ালমার্টের মালিকানাধীন ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টের বিরুদ্ধে আপত্তিকর বিজ্ঞাপন দেখানোর অভিযোগ আনা হচ্ছে। আপত্তিকর ছবি দেখানো স্ক্রিনশটগুলি ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। রেডিটে অনেক ব্যবহারকারী ক্রমাগত ফ্লিপকার্টের সোশ্যাল মিডিয়া এবং প্রচারণার ছবি পোস্ট করছেন। সেই বিজ্ঞাপনে মডেলদের নগ্ন ছবি, গাঁজা, বন্দুক এবং নগ্ন ম্যানিকিউর দেখানো হয়েছে। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

অনেকেই প্রশ্ন তুলেছেন ফ্লিপকার্ট কেন এত আপত্তিকর বিজ্ঞাপন প্রদর্শন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এগুলো ক্লিকবেটের একধরনের রূপ। অনেকে বলছেন, তালিকাভুক্ত পণ্যগুলি আসল এবং আপত্তিকর নয়, তবে বিজ্ঞাপন প্রচারণাগুলিতে আপত্তিকর ছবি রয়েছে যাতে ব্যবহারকারীরা সেগুলিতে কৌতূহলের সঙ্গে ক্লিক করে ওয়েবসাইটে পৌঁছাতে পারে। সাধারণ মানুষ অভিযোগ করে যে, হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপন সামনে আসছে অথচ লিঙ্কে ক্লিক করার পর অন্যান্য পণ্য দেখা যাচ্ছে।

যেমন বিজ্ঞাপনে দেখানো হচ্ছে সেখানে আসল বন্দুক রয়েছে অথচ লিঙ্কে ক্লিক করে সাইটের ভিতরে প্রবেশ করলে দেখা যাচ্ছে পণ্য হিসেবে রয়েছে খেলনা বন্দুক। এটা একেবারেই স্পষ্ট যে ভারতের কোনও ই-কমার্স ওয়েবসাইটে বন্দুক কেনা-বেচা করা যাবে না। একইভাবে, ছবিতে দেখা যাচ্ছে রয়েছে গাঁজা কিন্তু ভিতরে গেলে দেখা যাচ্ছে গাঁজা পরিবর্তে শুকনো ফুল খোলার মতো অন্যান্য পণ্য রয়েছে।  অন্যদিকে নগ্ন ছবি দেখে কেউ সেটি ক্লিক করলে দেখা যাচ্ছে ভিতরে রয়েছে অন্য কিছু পণ্য । অনেক ব্যবহারকারী রেডিটে এই ধরণের স্ক্রিনশট শেয়ার করছেন। 

যদিও রেডিটের কিছু ব্যবহারকারী লিখেছেন যে এই ধরণের বিজ্ঞাপন কেবল তারাই দেখতে পাবেন যারা এই ধরণের কীওয়ার্ড ব্যবহার করেন। তবে অনেকে আবার অভিযোগ করে বলছেন এই কথা সত্য নয় যে যারা কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তাঁরা দেখতে পাচ্ছেন। কারণ কিছু ব্যবহারকারী যারা সাইন আপও করেননি তারাও এই বিজ্ঞাপনগুলির স্ক্রিনশট পোস্ট করছেন। তবে এটাই প্রথম নিয়ে ব্যবহারকারীরা এর আগেও সোশ্যাল মিডিয়ায় ফ্লিপকার্টের আপত্তিকর বিজ্ঞাপন সম্পর্কে অভিযোগ করেছেন।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!