মধ্যপ্রাচ্যের পথে আমেরিকার দানবীয় পারমাণবিক রণতরি ‘জর্জ বুশ’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির আবহে নিজেদের সামরিক শক্তি জোরদার করতে বড় পদক্ষেপ নিল আমেরিকা। ইরান, আমেরিকা ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন নৌবাহিনী তাদের অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ডব্লিউ বুশ-কে মোতায়েনের জন্য পাঠিয়েছে। মঙ্গলবার ভোরে আটলান্টিক মহাসাগর পেরিয়ে রণতরিটিকে নির্দিষ্ট অভিযানের উদ্দেশ্যে যাত্রা করতে দেখা যায়।

যদিও নিরাপত্তার কারণে এর চূড়ান্ত গন্তব্য প্রকাশ করা হয়নি, বিভিন্ন সূত্রের দাবি, এটি ইরান উপকূলের কাছে অবস্থানরত মার্কিন নৌবহরের সঙ্গে যোগ দেবে। এই রণতরির মোতায়েনকে ঘিরে নাবিকদের পরিবারগুলির মধ্যে উদ্বেগ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। সাধারণত এমন মিশন ছয় মাসের জন্য হলেও বর্তমান পরিস্থিতিতে তা আট মাস বা তারও বেশি সময় ধরে চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: আমেরিকা-ইজরায়েলের বিরুদ্ধে ‘জিহাদ’ হিসেবে ইরানের হয়ে লড়বে চেচেন যোদ্ধারা

মার্কিন নৌবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ভাইস অ্যাডমিরাল জন গাম্বলটন নাবিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, এই অনিশ্চিত পরিস্থিতি সত্ত্বেও সবাইকে দৃঢ় থাকতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ-১০-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল অ্যালেক্সিস ওয়াকারও জানিয়েছেন, বিশ্বজুড়ে যেখানে প্রয়োজন, মার্কিন বাহিনী সেখানে প্রস্তুত।

এদিকে, ইতিমধ্যেই অঞ্চলে অবস্থান করছে আরেক মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যার মোতায়েনের সময়সীমা আরও বাড়তে পারে। এই দুই শক্তিশালী রণতরির উপস্থিতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই অভিযানে অংশ নিচ্ছে উন্নতমানের স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ও একাধিক যুদ্ধজাহাজ। পেন্টাগন এই সামগ্রিক সামরিক উদ্যোগকে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে অভিহিত করেছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ অঞ্চলের উত্তেজনা আরও বাড়াতে পারে এবং যুদ্ধ পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে যেতে পারে।

সাড়ে তিন বছরের শিশুকে শারীরিক যৌন নির্যাতনের অভিযোগ, আটক যুবক

দু’মাস ধরে নিখোঁজ, ক্যালিফোর্নিয়ার খাল থেকে উদ্ধার ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধার দেহ

মা ফ্লাইওভারে দুর্ঘটনা, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের জেরে আহত ৪

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

ভাইকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন নির্যাতনের ছবি, পরদিনই রহস্যমৃত্যু বধূর! কাঠগড়ায় স্বামী

‘পঞ্জাবিদের লড়াই করা নিয়ে জ্ঞান দেবেন না’, আরশোলাদের তোপ দিলজিৎ দোসাঞ্জের

প্রসিদ্ধের চোট, নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের আগে ভারতীয় দলে বড় বদল

শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী কারণে তল্লাশি?

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রবিতে লোকাল-প্যাসেঞ্জার সহ একগুচ্ছ ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে, বদল একাধিক ট্রেনের সময়সূচি

ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের, কেমন আছেন সরকারি কর্মীরা?

ভারতের নিজস্ব ‘জিপিএস’ আরও শক্তিশালী করতে মহাকাশে বিশেষ স্যাটেলাইট পাঠাল ইসরো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সর্তকতা