বাড়িতে ঢুকে মহিলাকে যৌন হেনস্থা পুরুষ পুলিশ কর্মীদের, ক্ষোভে ফুঁসছে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের পুলিশের আরও এক ন্যক্কারজনক কাণ্ডের ভিডিও ভাইরাল। এবার এক বিবাহ বিচ্ছিন্না মহিলাকে শ্বশুরের ভিটে থেকে উ‍ৎখাত করতে আচমকাই যমদূতের মতো হাজির হলো উর্দিধারীরা। তার পরে ওই মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছনাও করা হয়েছে। যৌন হেনস্থার চেষ্টাও চালান পুরুষ কর্মীরা। সমাজমাধ্যমে ইতিমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই ক্ষোভে ফুঁসছেন পাকিস্তানের বিভিন্ন মহিলা ও মানবাধিকার সংগঠনের কর্মীরা।

বৃহস্পতিবার (৭ অগস্ট) এহতেশাম-উল হক নামে এক ‘এক্স’ অ্যাকাউন্টধারী বিবাহ বিচ্ছিন্না মহিলাকে পুরুষ পুলিশ কর্মীদের শারীরিকভাবে লাঞ্ছনার ভিডিও পোস্ট করেছেন। নিচে লিখেছেন, ‘আপনাদের দেখে লজ্জা হয়। আপনারা কখনও বদলাবেন না।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভিডিওতে যে ঘটনাটি দেখা গিয়েছে সেটি পঞ্জাবের পাকপত্তনের চক ৩৯ আবাস এলাকার। ভিডিওতে দেখা যাওয়া মহিলার সঙ্গে তাঁর স্বামীর কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছিল। যদিও বিবাহ বিচ্ছেদের পরে নিজের শ্বশুরের ভিটেতেই বসবাস করছিলেন ওই ডিভোর্সি মহিলা।

প্রাক্তন স্ত্রীকে বাড়ি থেকে উচ্ছেদ করতে ফরিদকোট পুলিশ ফাঁড়ির এক সহকারী সাব ইন্সপেক্টরের দ্বারস্থ হন স্বামী। বেশ মোটা অঙ্কের টাকা উ‍ৎকোচ হিসাবে দেন। আর ওই মোটা টাকা পেয়েই বাড়িতে ঢুকে ডিভোর্সি মহিলার উপরে চড়াও হয় ঘুষখোর সাব ইন্সপেক্টর ও তার সঙ্গী। মহিলার শ্লীলতাহানি করার পাশাপাশি চড়-থাপ্পড়ও মারে। তার পরে টেনেহিঁচড়ে বের করে দেয় বাড়ি থেকে। নির্যাতিতা মহিলা প্রাণপণে চেষ্টা চালিয়েছিলেন প্রতিরোধ গড়ার। কিন্তু পারেননি। সমাজমাধ্যমে ওই ন্যক্কারজনক ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে বিঁধে অনেক নেটা নাগরিক লিখেছেন, ‘আপনি একজন মহিলা। অথচ আপনার পুলিশ একজন অসহায় মহিলাকে যৌন হেনস্থা করেছে। নির্যাতন চালিয়েছে।  টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এর পরেও কীভাবে চুপ থাকেন?’

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল