চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চারদিনের সফরে চিনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। রবিবার সকালে চিনের তিয়ানজিন শহরে পা রেখেছেন তিনি। চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এসসিও (SCO)  শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন। সেখানেই পুতিন সহ ২০ দেশের রাষ্ট্রনেতারা যোগ দেবেন।

শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষসম্মেলনে যোগ দিতে রাষ্ট্রনেতারা হাজির হয়েছেন চিনে। ৩১ অগস্ট-১ সেপ্টেম্বর চিনের তিয়ানজ়িনে এসসিও শীর্ষসম্মেলন হবে। সেখানেই যোগ দেবেন পুতিন। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। চিনে যাওয়ার আগে পুতিন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের বার্তা দিলেন পুতিন। তিনি বলেছেন, ভবিষ্যতে মস্কো-বেজিং সম্পর্কের ভিত্তি হবে রাজনীতি, অর্থনীতি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কৌশলগত বোঝাপড়ার উপর ভিত্তি করে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে মোদি, পুতিন ছাড়াও হাজির থাকবেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উন।

সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থার মতো পরিস্থিতি সঙ্গে লড়াই করতে ১০টি সদস্য দেশ মিলে তৈরি হয়েছিল এসসিও। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর বদল হয়েছে। এই এসসিওতে একাধিক উদ্দেশ্য জড়িত হয়েছে। সম্প্রতি মার্কিন শুল্কের খাঁড়া নেমে এসেছে একাধিক দেশের ওপরে। ট্রাম্পের এই দাদাগিরি চালানোর সময় একমঞ্চে হাজির থআকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদি, তুরস্কের এরদোগান, ইরানের পেজেস্কিয়ান ও উত্তর কোরিয়ার শাসক কিম জন উনরা।

সাংহাইতে চলা এই শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষুচড়কগাছ খাদ্য সুরক্ষা দফতরের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?