শিয়রে যুদ্ধ! ‘ইজরায়েলে যাবেন না’, নাগরিকদের সতর্ক করল আমেরিকা-ব্রিটেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাই ইজরায়েলে ভ্রমণ করতে যাওয়ার বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে আমেরিকা ও ব্রিটেন। দুই দেশই নিজের নিজের নাগরিকদের জানিয়েছে, ইজরায়েলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। যেকোনও সমস্যার কথা মাথায় রেখে নিজেদের ও পরিবারের কথা ভাবতে হবে। তারপরে ভ্রমণের সিদ্ধান্ত নিতে হবে।

ব্রিটেনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই পরিস্থিতিতে খুব প্রয়োজন ছাড়া ইজরায়েলে না যাওয়ার কথাি বলেছে। খুব বেশি প্রয়োজন না হলে ইজরায়েলকে এড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। ইরানে অর্থনৈতিক যে সমস্যার জন্য বিক্ষোভ শুরু হয়েছে, তারজেরে সরকারের পতন হতে পারে। রাজপথে যে আন্দোলন চলছে, তা আটকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু ঘটেই তলেছে। ৮ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইরানে চলা অশান্তির কারণে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের পার্লামেন্টে স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ ব্রিটেনকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ওয়াশিংটন তেহরানে কোনও সামরিক পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন জাহাজ, মার্কিন সামরিক ঘাঁটি এবং ইজরাইলের ভূখণ্ড ইরানের জন্য টার্গেট করা হবে।

গত ২৮ ডিসেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। এখন তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের রূপ নিয়েছে। দ্রুত কট্টর মুসলিম ধর্মীয় শাসকদের উৎখাতের দাবি তুলছে বিক্ষোভকারীরা। বিশেষত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের অপসারণ চাইছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে বুধবার (১৪ জানুয়ারি) ভারতীয়দের ইরান ভ্রমণের নিষেধ করল ভারতের বিদেশ মন্ত্রক।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ