টুইটার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল মোদি সরকার, বিস্ফোরক প্রাক্তন সিইও

টুইটারের প্রাক্তন সিইও’র অভিযোগ স্বাভাবিকভাবেই খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কংগ্রেস-সহ ভারতের বিজেপি বিরোধী দলগুলির অভিযোগকেই মান্যতা দিলেন জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটারের প্রাক্তন সিইও জ্যাক দোরজি। সোমবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি দাবি করেছেন, ‘কৃষক আন্দোলনের সময়ে মোদি সরকারের পক্ষ থেকে টুইটার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। এমনকী সংস্থার কর্মীদের বাড়িতেও কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে তল্লাশি চালানোর ভয় দেখানো হয়েছিল।’ যদিও টুইটারের প্রাক্তন সিইও’র অভিযোগ স্বাভাবিকভাবেই খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর।

দীর্ঘদিন ধরেই ভারতের বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে, টুইটার, ফেসবুক-সহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলিকে ভয় দেখিয়ে সরকার বিরোধী টুইট ও পোস্ট মুছে দেওয়ার মতো জঘন্য কাজ করছে মোদি সরকার। উল্টে গেরুয়া শিবিরের ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলি। সোমবার ইউটিউব চ্যানেল ‘ব্রেকিং পয়েন্ট’-কে দেওয়া সাক্ষা‍ৎকারে ওই অভিযোগকে মান্যতা দিয়েছেন ২০২১ সালে টুইটারের সিইও’র পদ থেকে সরে দাঁড়ানো জ্যাক দোরজি।

সংস্থা চালাতে গিয়ে কোনও দেশের সরকারের চাপের মুখে পড়তে হয়েছে কিনা জানতে চাইলে শুরুতেই ভারতের উদাহরণ টানেন টুইটারের প্রাক্তন সিইও। তাঁর কথায়, ‘ভারতে কৃষক আন্দোলনের সময়ে প্রচুর চাপ এসেছিল। বহু সাংবাদিক যারা সরকার বিরোধী, তাদের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। না হলে অফিস বন্ধ করে দেওয়া হবে, কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হবে বলে একাধিক হুমকি দেওয়া হয়েছিল। বিশ্বাস করতে পারেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই ধরনের হুমকি পেতে হয়েছিল।’ শুধু ভারত নয়,তুরস্ক ও নাইজেরিয়াতেও বেশ চাপের মুখে কাজ করতে হয়েছে বলে জানিয়েছেন টুইটারের প্রাক্তন সিইও।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত