চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধজাহাজে চাপিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে নিউইয়র্কে নেওয়া হচ্ছে, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সেনার হাতে বন্দি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুদ্ধজাহাজে চাপিয়ে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘গ্রেফতার করার পরে  মার্কিন সেনারা একটি হেলিকপ্টারে চাপিয়ে তাদের এক ঘাঁটিতে নিয়ে যায়। সেখান থেকে  মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইয়ো জিমায় তোলা হয়েছে। দুজনে এখন নিউইয়র্কের পথে রয়েছেন।’ পাশাপাশি ট্রাম্প এও দাবি করেছেন, এদিনের ভোরে মার্কিন সেনাবাহিনীর হামলায় একজন মার্কিনিও মারা যাননি।’  

এদিন ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও বিমানবন্দর লক্ষ্য করে আতর্কিতে বিমান হামলা চালায় মার্কিন সেনা। বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়াও উড়তে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ জানিয়েছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটির পাশাপাশি ফুয়ের্তে তিউনা সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়। এই সেনা ঘাঁটিতেই  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ডেরা বেঁধেছেন বলে মনে করা হচ্ছে। মার্কিন হামলার পরেই দেশ জুড়ে জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ওই জরুরি অবস্থা জারির কয়েক ঘন্টার মধ্যেই নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করার কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ‘ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ চার শহরে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনা। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে কব্জা করে অন্যত্র উড়িয়ে নিয়ে গিয়েছে মার্কিন সেনা।’ যদিও মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

ইতিমধ্যেই ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে মার্কিন সেনার কব্জা করার একটি ছবি ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যাচ্ছে, পিছনে একটি যুদ্ধবিমান দাঁড়িয়ে। আর তার সামনে সাদা শার্ট ও ধূসর নীল রঙের একটি ব্লেজার পরে বিমর্ষ অবস্থায় তাকিয়ে রয়েছন মাদুরো। তাঁর দুই পাশে দুই মার্কিন সেনা। ওই ছবি প্রকাশ হলেও আদৌ মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনা বাঁচিয়ে রেখেছে কিনা, তা নিয়ে সন্দিহান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি দাবি করেছেন, ‘মার্কিন হামলায় বহু সেনা ও সরকারি আধিকারিক এবং নিরীহ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। তবে কত জন মারা গিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তখন।

এর পরেই ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস জীবিত রয়েছেন কিনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তার প্রমাণ চেয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার (৩ জানুয়ারি) রাষ্ট্রীয় টিভি চ্যানেল ভিটিভি ভেনেজুয়েলাকে  দেওয়া এক অডিও বার্তায় ডেলসি বলেন, ‘আমরা ট্রাম্প প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডির ‘প্রুফ অব লাইফ’ (তাদের জীবিত থাকার প্রমাণ) অবিলম্বে প্রকাশ করতে হবে।’ ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতির ওই দাবির পরেই মাদুরোর অবস্থান নিয়ে মুখ খোলেন ট্রাম্প। ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে কোনও বিকল্প দেওয়া হয়েছিল কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তাঁকে বলে দিয়েছিলাম, আপনাকে হার মানতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’

 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ