ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সন্তানের জন্য বাবা-মা সবকিছু করতে পারেন। তবে উল্টো ঘটনাও ঘটে । বাবা-মায়ের কিছু হলে অসহায় হয়ে পড়েন সন্তানরাও। বিশেষ করে মা’দের কিছু হলে ছেলেরা ব্যাকুল হয়ে ওঠেন।  তেমন একটি ঘটনা ঘটেছে। নিউইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি থেকে ছিটকে পড়ে যাচ্ছিলেন মা। তাঁকেই বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে ভারতীয় কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র  করে কিশোরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  

দ্য নিউ ইয়র্ক টাইমসে জানাননো হয়েছে, ১৮ বছর বয়সী রোমাঞ্চ মহাজন পরিবারের সঙ্গে প্রথমবার নিউ ইয়র্কে এসেছিলেন। তারপরেই বুধবার (১৭ জুন) মর্মান্তিক এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, পারিবারিক ছবি তোলার জন্য ঘোড়ার গাড়ির চালক গাড়িটি থামিয়েছিলেন। সেই সময়ে মুহূর্তের মধ্যে ঘোড়াটি ছুটে পালায় এবং গাড়িটি ফুটপাতের উপর আছড়ে পড়ে। রোমাঞ্চের বাবা দীপক মহাজন জানিয়েছেন, ‘আমরা চিৎকার করছিলাম, ‘আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে। আমার ছেলে শুধু তার মাকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়েছিল। সে মা বলে চিৎকার করছিল।’ আকস্মিক ঘোড়ার আচরণে ভয় পেয়ে পরিবারের সদস্যরা মরিয়া হয়ে একে অপরকে আঁকড়ে ধরেছিল, কিন্তু দীপকের স্ত্রী প্রিয়া যখন গাড়ি থেকে পড়ে যান, তখন তাঁদের ছেলে রোমাঞ্চ মা’কে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়েন। 

জানা গিয়েছে, মাকে বাঁচাতে গিয়ে রোমাঞ্চ মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পরেন।  বুধবার রাতে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে রোমাঞ্চের মৃত্যু হয়। দুর্ঘটনায় পরিবারের বাকি সদস্যরা অর্থাৎ বাবা, মা ও রোমাঞ্চের ছোট ভাই সামান্য আহত হয়েছেন। তাদের গাড়িটি অন্য একটি গাড়িতে ধাক্কা লেগে উল্টে যায় এবং টুকরো টুকরো হয়ে যায়।  তাঁরা সকলেই ছুটি কাটাতে নিউইয়র্কে গিয়েছিলেন। মহাজন পরিবার সেন্ট্রাল পার্কের ঘোড়ার গাড়িতে চড়ার আগে স্ট্যাচু অফ লিবার্টি, ৯/১১ মেমোরিয়াল এবং ব্রুকলিন ব্রিজের মতো প্রধান দর্শনীয়  জায়গাগুলি  ঘুরে  দেখেন। 

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী