যুদ্ধের আবহে চিফ অফ স্টাফ র‌্যান্ডি জর্জকে সরিয়ে দিল হোয়াইট হাউস

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আবহে উত্তেজনা অব্যাহত। হামলা পাল্টা হামলার আবহের মধ্যেই চিফ অফ স্টাফ র‌্যান্ডি জর্জকে সরিয়ে দিল হোয়াইট হাউস। শুক্রবার সেনার চিফ অফ স্টাফকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথের পক্ষ থেকে। যুদ্ধের আবহের মধ্যে এই ধরনের ঘটনা গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। প্রশ্ন উঠছে কেন এই ধরনের সিদ্ধান্ত এই সময় নেওয়া হচ্ছে?

হোয়াইট হাউজের পক্ষ থেকে র‌্যান্ডি জর্জকে অবসর নেওয়ার নির্দেশ দেওয়ার কথা নিশ্চিত করা হয়েছে। কী কারণে তাঁকে অবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। একজন চিফ অফ স্টাফ ৪ বছর দায়িত্ব সামলান। জর্জের কাছে আরো এক বছর সময় ছিল দায়িত্ব সামলানোর জন্য। ৪১তম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব সামলে আসছিলেন তিনি। এতদিন ধরে তাঁর কাজের জন্য পেন্টাগন কৃতজ্ঞতা জানিয়েছে। পাশাপাশি অবসর জীবনের শুভকামনাও জানিয়েছে।

সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা নীতি কার্যকর করার জন্য প্রতিরক্ষা দফতরকে ঢেলে সাজানো হচ্ছে। সেই কারণে ইতিমধ্যেই একাধিক শীর্ষ জেনারেল এবং অ্যাডমিরালদের সরিয়ে দেওয়া হয়েছে। সেই হিসেবে জর্জকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু যুদ্ধের আবহে এই ধরনের ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে বিশ্বে। আমেরিকাতে একাধিক দায়িত্ব সামলেছেন তিনি। যুদ্ধের আবহে পোড়খাওয়া জর্জ একসময় ইরাক ও আফগানিস্তানেও ছিলেন। আমেরিকা সেনাবাহিনীর হয়ে ভাইস চিফের দায়িত্ব সামলেছেন। জো বাইডেনের আমলে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব সামলেছেন। ২০২৩ সালে চিফ অফ স্টাফের দায়িত্ব পেয়েছিলেন। বর্তমান যুদ্ধের আবহে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। আচমকাই তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনায় শোরগোল পরে গিয়েছে সর্বত্র। 

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

যে দ্বীপে এখন নজর গোটা বিশ্বের, কেন এত গুরুত্বপূর্ণ গ্রেট নিকোবার?

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র