এই মুহূর্তে

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর নতুন করে আক্রমণ শানিয়েছেন। তিনি রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘মোদির যুদ্ধ’ বলে হিসাবে বর্ণনা করেছেন। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, ভারতের রাশিয়ান জ্বালানি ক্রয়ের তীব্র সমালোচনাকারী শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেছেন যে তৈল বাণিজ্যের মাধ্যমে মস্কো যে অর্থ পায় তা ইউক্রেনের জন্য পুতিনের যুদ্ধাস্ত্রের তহবিল তৈরিতে ব্যবহৃত হয়।

ব্লুমবার্গ টিভির ব্যালেন্স অফ পাওয়ারে এক সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, “ভারত যা করছে তার জন্য আমেরিকার সবকিছু হেরে যাচ্ছে। গ্রাহক, ব্যবসা এবং সবকিছু হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যারা শ্রম দান করছেন তাঁরা হেরে যাচ্ছেন কারণ ভারতের উচ্চ শুল্কের কারণে আমাদের চাকরি, কারখানা, আয় এবং উচ্চ মজুরি নষ্ট হচ্ছে। তারপর করদাতারা হেরে যাচ্ছেন কারণ আমাদের মোদির যুদ্ধে অর্থায়ন করতে হয়েছে।”

এই মন্তব্য করার সময় উপস্থাপক তাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি কিছু ভুল বলছেন। কারণ যুদ্ধ তো করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন। উত্তরে নাভারো দৃঢ়ভাবে বলেন, “আমি মোদির যুদ্ধই বলতে চাইছি, কারণ শান্তির রাস্তাটি আংশিকভাবে নয়াদিল্লির মধ্য দিয়ে যায়।” নাভারো যুক্তি দেন যে ইউক্রেনের সঙ্গে সংঘাতে মস্কোর অর্থবৃদ্ধি কিয়েভকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র এবং অর্থায়নের অনুরোধ উত্থাপন করতে বাধ্য করছে। তিনি রীতিমতো জোর দিয়ে বলেন যে ভারত এবং চিন উভয়েরই রাশিয়ার সঙ্গে তৈল বাণিজ্য বন্ধ করা উচিত। একমাত্র তাহলেই নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে।

তবে শুধু মোদি নন, ভারতীয়দেরকেও রীতিমতো বিদ্ধ করেছেন তিনি অসম্মানে। জানিয়েছেন ভারতীয়রা অতীব অহঙ্কারী। পিটার নাভারো মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপের পক্ষে ভারতীয়দের তীব্র সমালোচনাও করেন । “আমার কাছে এটি বিরক্তিকর। ভারতীয়রা এই বিষয়ে এত অহংকারী। ওদের বক্তব্য আমাদের উচ্চ শুল্ক নেই। এটা আমাদের সার্বভৌমত্ব। আমরা যে কারও কাছ থেকে তেল কিনতে পারি।ভারত, তুমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ঠিক আছে। সেই বৃহত্তমের মতো আচরণ করো,”- এই ভাবেই ভারতীয়দের আক্রমণ করেন হোয়াইট হাউজের বাণিজ্য উপদেষ্টা ।

রাশিয়া থেকে ভারতের তেলের ক্রয়ের জন্য নাভারো ভারতকে লক্ষ্য করে এই প্রথম আক্রমণ করলেন নয়। তিনি এর আগে ভারতকে ‘শুল্কের মহারাজা’ বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন যে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আগে রাশিয়ার সঙ্গে ভারতের তৈল বাণিজ্য প্রায় শূন্যের কোঠায় ছিল। “ভারতে ২৫% শুল্ক আরোপ করা হয়েছিল কারণ তারা আমাদের বাণিজ্যকে প্রতারণা করছিল। তারপর ২৫% শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে। তাই তাদের উচ্চ শুল্ক আছে, মহারাজা শুল্ক।”- রীতিমতো ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে এই বক্তব্য রেখেছিলেন পিটার নাভারো ।

Published by:

Share Link:

More Releted News:

‘বাঁচতে হলে হরমুজ অবরোধের সিদ্ধান্ত থেকে সরুন’, ট্রাম্পকে হুঁশিয়ারি সৌদি যুবরাজের

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

ইরান যুদ্ধের জের, ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি!

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মানুষদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

‘যিশুর’ বেশে ট্রাম্প! সমালোচনার জেরে পোস্ট মুছলেন মার্কিন প্রেসিডেন্ট

আশার ‘শেষ শ্রদ্ধায়’ নিষিদ্ধ গান সম্প্রচার! পাকিস্তানি চ্যানেলকে শোকজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ