সিরিয়ায় ১২ দিনে আসাদ সরকারের ২৪ বছরের রাজত্বের অবসান ঘটানোর মাস্টারমাইন্ডকে চেনেন?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি অধিকারবোধকে কেন্দ্র করে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামের ইসলামিক সশস্ত্র গোষ্ঠীর বিদ্রোহীরা। সিরিয়ার একটার পর একটা স্থান দখল নিতে থাকে তাঁরা। অবশেষে অবস্থা বেগতিক দেখে সিরিয়া ছেড়ে পালায় বাসার। বাধ্য হয়ে বিদ্রোহীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হন দেশটির প্রধানমন্ত্রীও। এদিকে বাসারের অবর্তমানে সিরিয়াকে মুক্ত বলে ঘোষণা করে আল-কায়েদা সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী।

অপ্রতিরোধ্য গতিতে তাঁরা মাত্র ১২ দিনে দামেস্ক পৌঁছে যান তাঁরা। মাত্র ৩ দিনের মধ্যে প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অনুগত সরকারি বাহিনীর অত্যাশ্চর্য পতন ঘটে। এরপর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে বিদ্রোহীরা। এই গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন প্রধান আবু মোহাম্মদ আল-জুলানি। যাকে বাসার আল-আসাদ সরকার পতনের ‘মাস্টারমাইন্ড’ বলা হচ্ছে। আবু মোহাম্মদ আল-জুলানির আসল নাম হল আহমেদ হুসাইন আল-শারা। ১৯৮২ সালে তিনি সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন পেট্রোলিয়াম প্রকৌশলী। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেস্ক থেকে দূরে থাকতে শুরু করেন।

২০০৩ সালে জুলানি সিরিয়া থেকে ইরাকে এসে তিনি আল-কায়েদায় যোগ দেন। ওই বছরই আমেরিকা ইরাকে হামলা চালায়। তিনি সেখানে আমেরিকাবিরোধী প্রতিরোধ আন্দোলনে যোগ দেন।  ২০০৬ সালে জুলানিকে গ্রেপ্তার করে আমেরিকা।২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি ছাড়া পান। এরপর তার নেতৃত্বে সিরিয়ায় আল-কায়েদার শাখা প্রতিষ্ঠা করা হয়, যা আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত।

২০১৩ সালের এপ্রিল মাসে বাগদাদি আকস্মিকভাবে আল-কায়েদার সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা করেন জুলানি। এরপর তিনি সিরিয়ায় নিজেদের তৎপরতা বৃদ্ধিতে কাজ শুরু করেন। ২০১৬ সালের জুলাইয়ে বাশার সরকার আলেপ্পোর নিয়ন্ত্রণ নেয়। তখন বিদ্রোহী গোষ্ঠীগুলো ইদলিবের দিকে চলে যায়। ওই সময়টাতে জুলানি আল-নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাভাত ফাতেহ আল-শাম রাখেন। পরে বিদ্রোহীদের ছোট ছোট অনেক গোষ্ঠী ও নিজের জাভাত ফাতেহ আল-শাম নিয়ে এইচটিএস গঠন করেন জুলানি।

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

চিনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘নৌল’, বেনজির তাণ্ডবে মৃত কমপক্ষে ১০

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর