Loading live market data...
Loading active stocks...
Connecting...

মার্কিন গুপ্তচর সংস্থা CIA-র শীর্ষ পদে বসতে পারেন ভারতীয় বংশোদ্ভুত কাশ্যপ ‘কাশ’ পটেল, চেনেন না কি?

ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি মার্কিন প্রতিরক্ষা এবং গোয়েন্দা সম্প্রদায়ের বেশ কয়েকটি উচ্চ-পদস্থ পদের দায়িত্ব পালন করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ সালের মার্কিন নির্বাচনে জিতলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (DONALD TRUMP)। ২০২১ সালের পর আবারও রাষ্ট্রপতির কুর্সি ফেরৎ পেলেন ডোনাল্ড ট্রাম্প। ভোট গণনা শেষে জয়ের হাসি হাসলেন ট্রাম্প। এর আগে ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। যাই হোক, ২০২১ সালের পরে আবারও প্রেসিডেন্ট আসনে প্রত্যাবর্তন হল ডোনাল্ড ট্রাম্পের। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিস পরাজয় স্বীকার করেছেন। এদিকে ট্রাম্প সরকারের অধীনে কে লেফটেন্যান্ট হবে, সে নিয়ে প্রশ্ন উঠেছে!

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ছিলেন বর্ণের এবং ভারতীয় ঐতিহ্যের প্রথম মহিলা, যিনি এতদিন ভাইস-প্রেসিডেন্ট অফিসে দায়িত্ব পালন করেছেন। এখন শোনা যাচ্ছে, ট্রাম্পের রাজত্বে বিদেশী গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ কাশ প্যাটেল। সম্ভবত তিনিই বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করবেন। তার আগে জেনে নেওয়া যাক, কাশ্যপ ‘কাশ’ প্যাটেল কে, কি তার আসল পরিচয়?

কাশ প্যাটেল (৪৪) হলেন একজন প্রাক্তন রিপাবলিকান হাউস কর্মী। ডোনাল্ড ট্রাম্প যখন ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে রাষ্ট্রপতি ছিলেন তখন তিনি মার্কিন প্রতিরক্ষা এবং গোয়েন্দা সম্প্রদায়ের বেশ কয়েকটি উচ্চ-পদস্থ পদের দায়িত্ব পালন করেছেন। প্যাটেলকে শীর্ষ ট্রাম্পের অনুগতদের মধ্যে বিবেচনা করা হয়। কাশ প্যাটেলের পরিবার পূর্ব আফ্রিকা থেকে এলেও ভারতের গুজরাতে তাঁর পূর্বপুরুষের ভীত রয়েছে। কাশ প্যাটেল ১৯৮০ সালে নিউইয়র্কের গার্ডেন সিটিতে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে প্যাটেলের প্রোফাইল রয়েছে। তথ্য অনুযায়ী, তিনি রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তবে আইনের ডিগ্রি অর্জন করেন তিনি নিউইয়র্ক থেকে। এছাড়াও তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডন ফ্যাকাল্টি অফ ল, যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে একটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। এদিকে এর আগে কাশ্যপ প্যাটেল প্রতিরক্ষা সচিব ক্রিস্টোফার মিলারের প্রাক্তন চিফ অফ স্টাফ হিসাবে কাজ করেছেন। প্যাটেল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে সন্ত্রাস দমনের পরিচালক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি ট্রাম্পের উপ-সহকারী হিসেবেও কাজ করেছেন। যাই হোক, এবার ট্রাম্প সিআইএ প্রধান হিসেবে প্যাটেলের নাম দিলেও তিনি যে এ পদে স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাবেন তা নিশ্চিত নয়।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?