ক্যানসারে আক্রান্ত বোন, চিকিৎসার জন্য ব্যাঙ্ক লুঠ দিদির

ঘটনা লেবাননের একটি ব্যাঙ্কের। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্যানসারে আক্রান্ত বোন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাই, তাঁর পক্ষে কোনওভাবেই ব্যাঙ্কে যাওয়া সম্ভব নয়। অন্যদিকে, ব্যাঙ্কে রয়েছে মোটা টাকা। সেই টাকা তুলতে অভিনব পন্থা নিল তাঁর দিদি। সে সোজা ব্যাঙ্কে বন্দুক নিয়ে ঢুকে পড়ে। সাত সকালে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে পড়ায় গ্রাহকেরা আতঙ্কিত হয়ে পড়েন। আগ্নেয়াস্ত্রধারী জানায়, সে না কাউকে মারতে এসেছে। না কাউকে অপহরণ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে এসেছে তাঁর বোনের অ্যাকাউন্টে জমে থাকা টাকা তুলতে। কারণ, বোন ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য মোটা টাকা প্রয়োজন। ব্যাঙ্ক ম্যানেজার মানবিকতার খাতিরে আগ্নেয়াস্ত্রধারীর হাতে টাকা তুলে দেয়। সেই সঙ্গে নিজের অ্যাকাউন্ট থেকে আরও কিছু টাকা তাঁর হাতে তুলে দেয়। ঘটনা লেবাননের একটি ব্যাঙ্কের।   তুলেছে ১৩ হাজার পাউন্ড। 

ডাকাতির ঘটনা সে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমিং করে। লাইভ স্ট্রিমিং চলাকালীন তাকে বলতে শোনা যায়- আমি সালি হাফিজ। আমি আজ বন্দুক হাতে নিয়ে ব্যাঙ্ক এসেছি একপ্রকার বাধ্য হয়ে। আমার বোন ক্যানসারে আক্রান্ত। রয়েছে হাসপাতালে। চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। বোনের কাছে শুনেছি, ওর অ্যাকাউন্টে টাকা রয়েছে। ক্যানসারে আক্রান্ত হওয়ায় বোনের পক্ষে কোনভাবেই ব্যাঙ্কে আসা সম্ভব নয়। তাই, ওর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বাধ্য হয়ে আমায় এই রাস্তায় হাঁটতে হয়েছে। নিশ্চিন্তে থাকুন। কাউকে মারব না। টাকা তুলে এখান থেকে নিয়ে যাব।

যদিও তাঁর কাউকে না মারার আশ্বাস শুনে ব্যাঙ্কে উপস্থিত গ্রাহকেরা খুব একটা স্বস্তিতে ছিল না।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

প্রাইমারি শিক্ষক নিয়োগে ওবিসি কাঁটা! হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি