অলৌকিক! অস্ত্রোপচার করে টিউমারের বদলে মহিলার পেট থেকে বের করা হল পরিণত শিশুকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রতিদিন প্রতিনিয়ত কত কিছুই ঘটে। তারই মধ্যে কিছু ঘটনা গোটা বিশ্বকে হতবাক করে দেয়। সম্প্রতি এমনি একটি ঘটনা সামনে এসেছে। ডিম্বাশয়ের টিউমার হয়েছে ভেবে ক্যালিফোর্নিয়া দক্ষিণাঞ্চলের এক মহিলা গিয়েছিলেন চিকিৎসকের কাছে সেটিকে অপারেশন করে বের করার জন্য। সেই মতোই প্রস্তুতি নেয় চিকিৎসকরা। কিন্তু অপারেশন করার পরে হতবাক হয়ে যান চিকিৎসকরা। কারণ মহিলার পেট থেকে যে জিনিস কেটে বের করা হয় তা টিউমার ছিল না বরং সেটি ছিল একটি পরিণত জীবিত শিশু। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একজন মায়ের ধারণা ছিল যে তার জরায়ুতে ২২ পাউন্ড ওজনের টিউমারের কারণে দ্বিতীয়বার সন্তান ধারণ করা তাঁর পক্ষে অসম্ভব। ৪১ বছর বয়সী মার্কিন নাগরিক সুজে লোপেজ অস্ত্রোপচারের আগে টিউমার অপসারণের জন্য নিয়মিত পরীক্ষা করান, তখন তিনি জানতে পারেন যে তিনি গর্ভবতী। ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের নার্স সিডারস-সিনাই থেকে এক বিবৃতিতে তিনি বলেছেন, “বড় ডিম্বাশয়ের সিস্টটি বছরের পর বছর ধরে বেড়ে উঠছিল , যার জন্য প্রেগনেন্সি নেগেটিভ আসে বহুবার। এটা ক্যান্সার হতে পারত” মহিলা জানয়েছেন তিনি অনিয়মিত পিরিয়ডের সমস্যাতে ভুগছিলেন। সেই সঙ্গে তাঁর পেতে যন্ত্রণাও হত বলে জানিয়েছেন। মহিলা জানিয়েছেন তিনি ১৭ বছর ধরে প্রার্থনা এবং দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করলেও সফল হতে পারেননি। সন্তান জন্ম দেওয়ার পর মহিলা বলেছেন, “আমি বিশ্বাস করতে পারিনি যে আমি আসলে গর্ভবতী।”

আরও পড়ুন: কিডনি সুস্থ রাখতে কলকাতার বুকে বিশাল ওয়াকর্থন, নেফ্রোকেয়ারের উদ্যোগে বিশেষ বার্তা

গর্ভবতী হওয়ার খবর পাওয়ার মাত্র কয়েকদিন পরেই লোপেজ পেটে তীব্র ব্যথা অনুভব করলে সিডারস-সিনাইয়ের স্ক্যানে তার অস্বাভাবিক গর্ভাবস্থার ছবি ধরা পরে। লেবার অ্যান্ড ডেলিভারির মেডিকেল ডিরেক্টর জন ওজিমেক বলেন, “সুজ গর্ভবতী ছিলেন, কিন্তু তাঁর জরায়ু খালি ছিল, এবং ২০ পাউন্ডেরও বেশি ওজনের একটি বিশাল সিস্ট ডিম্বাশয়ের অনেক জায়গা দখল করছি।” চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে সে টিউমারটিকে সামনের দিকে এগিয়ে দেয় যা দেখে মহিলা ভেবেছিলেন টিউমারটি আবার বড় হচ্ছে।

ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জানিয়েছে যে লোপেজ এই গর্ভাবস্থাকে ‘অ্যাবডোমিনাল একটোপিক প্রেগন্যান্সি’ বলা হয়। যখন একটি শিশু জরায়ুর বাইরে বড় হয়। চিকিৎসকরা জানয়েছেন এই ধরনের গর্ভধারণ অত্যন্ত বিরল এবং প্রাণহানির ঝুঁকি থাকে। লোপেজেরও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তাঁকে ১১ ইউনিট রক্ত দেওয়া হয়। তবে এক্ষেত্রে মা ও তাঁর সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। লোপেজের অস্ত্রোপচারের সময় প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল ছিলেন। প্রথমে বড় টিউমারটি কেটে বের করা হয় তারপর বের করা হয় শিশুকে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মহিলা। নাম রাখা হয়েছে রিউ। জন্মের সময় তার ওজন ছিল প্রায় আট পাউন্ড। এই ঘটনা নিয়ে অনেকেই বলছেন অ্যাবডোমিনাল একটোপিক প্রেগন্যান্সি পরেও মা ও সন্তানকে সুস্থ রাখা একটি বিরল ঘটনা।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?