Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপর্যয় মোকাবিলায় তুরস্ককে ১৫ হাজার কোটি টাকা অনুদান বিশ্ব ব্যাঙ্কের

ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭,৪০৬।

Share:

নিজস্ব প্রতিনিধি, আঙ্কারা: শতাব্দীর ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চল। ইতিমধ্যে ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ১৭ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। প্রকৃতির ছোবলে ধ্বংসস্তুপে পরিণত হওয়া এলাকা পুনর্গঠনে তুরস্ককে ১৭৮ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১৪ হাজার ৬৯৭ কোটি টাকা) আর্থিক সাহায্য দিচ্ছে বিশ্ব ব্যাঙ্ক। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিস মালপাস। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক যাতে ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে পারে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন করতে পারে তার জন্য জরুরি ভিত্তিতে ১৭৮ কোটি ডলার আর্থিক সহায়তা করা হচ্ছে।’ যদিও সোমবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আর এক দেশ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরির বিরুদ্ধে সরব সিরিয়াকে কোনও সাহায্য দিচ্ছে না বিশ্ব ব্যাঙ্ক। যা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছে।

গত সোমবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছেন তুরস্কের দক্ষিণাঞ্চলের ১০টি প্রদেশ। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০৬ জনে। ধ্বংসস্তুপ ছড়িয়ে একের পর এক নিথর দেহ উদ্ধার করে চলেছেন উদ্ধারকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের একাধিক দেশ ইতিমধ্যেই শতাব্দীর ভয়াবহ বিপর্যয় মোকাবিলায় তুরস্কের পাশে দাঁড়িয়েছে। বহু দেশ উদ্ধারের কাজে গতি আনতে উদ্ধারকারীদের পাঠিয়েছে।

সোমবারের ভয়াবহ ভূমিকম্পকে শতাব্দীর বিধ্বংসী বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্ডোয়ান। তাঁর কথায়, ‘এত বড় বিপর্যয় মোকাবিলা করতে এবং ক্ষতি কাটিয়ে উঠতে অবশ্যই সময় লাগবে। নতুন করে রাস্তাঘাট, সেতু, বিমানবন্দর নির্মাণ করতে হবে।’

ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে রাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ইট বৃষ্টি

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

নবান্ন সহ সমস্ত সরকারি দফতরের নিরাপত্তার দায়িত্বে নামল কেন্দ্রীয় বাহিনী

দিনের শেষে গণনাকেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপির মুখ্যমন্ত্রী কে?‌ দলের অন্দরে এখন জোর চর্চা

‘তিনি যা বলেছিলেন তা-ই সত্যি হচ্ছে…’, ভাইরাল অমিত শাহের পুরনো ভিডিও

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র