এই মুহূর্তে

সিঙ্গাপুরে গোপন বৈঠকে ভারত-সহ বিশ্বের শক্তিশালী দেশের গুপ্তচর প্রধানরা

নিজস্ব প্রতিনিধি: ভারত-সহ বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের গুপ্তচর সংস্থার প্রধানরা গোপন বৈঠক করলেন সিঙ্গাপুরে। চলতি সপ্তাহে লা শাং রি ডায়লগ শেষে এই বৈঠক হয় বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান অংশগ্রহণকারী ৫ প্রতিনিধি।

সংবাদ সংস্থাকে তাঁরা জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে সম্মেলনের পাশাপাশি একটি আলাদা জায়গায় এই ধরণের বৈঠক হয় সিঙ্গাপুর সরকারের আয়োজনে। বেশ কয়েক বছর ধরে এই বৈঠক হয়ে আসছে। তবে এই বৈঠকের বিষয়ে আগাম কিছু প্রকাশ্যে জানানো হয়নি। সূত্রের খবর, আমেরিকার হয়ে এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস (Director of National Intelligence Avril Haines)। চিনের গুপ্তচর সংস্থার প্রধানও এই বৈঠকে ছিলেন। ভারতের গুপ্তচর সংস্থা, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র এর প্রধান সামন্ত গোয়েলও উপস্থিত ছিলেন বৈঠকে।

বৈঠকে অংশগ্রহণকারী এক সূত্র বলেছে, ‘আন্তর্জাতিক ছায়া এজেন্ডায় বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন যখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা লা শাংরি ডায়লগে অংশ নেন, সেই সঙ্গে তাঁরা অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পান।

Published by:

Share Link:

More Releted News:

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ