চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  অভিনয় করতে জানেন না? ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও নেই? শুটিং ফ্লোরে হাজির হওয়ার দরকার নেই, ঘণ্টার পর ঘণ্টা মেকআপ নেওয়ারও প্রয়োজন নেই। তবু আপনার চেহারাই হয়ে উঠতে পারে আয়ের নতুন উৎস। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আপনার মুখের ডিজিটাল প্রতিরূপই অভিনয় করবে বিজ্ঞাপন, ওয়েব সিরিজ কিংবা ভিডিও গেমে। বিনিময়ে মিলতে পারে মোটা অঙ্কের পারিশ্রমিক। শুনে অবাক লাগছে ভাবছেন এটা আবার হয় নাকি। অবাক হলেও এটাই সত্যি।  চিনে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠছে এমনই এক অভিনব ব্যবসা যেখান চেহারা ভাড়া দিয়েই আয় করা যাবে ১৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ লক্ষ টাকা।  

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, চিনে সাধারণ মানুষ তাঁদের চেহারার ডিজিটা  কনটেন্ট নির্মাতাদের কাছে বিক্রি করছেন বা ভাড়া দিচ্ছেন। সেই মুখ ব্যবহার করে তৈরি হচ্ছে এআই-চালিত অভিনেতা-অভিনেত্রী। বিজ্ঞাপন থেকে শুরু করে ওটিটি-র নাটক এবং ভিডিও গেম, বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্টে দেখা যাচ্ছে এই কৃত্রিম চরিত্রগুলিকে। এই প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। কোনও ব্যক্তির মুখের ডিজিটাল প্রতিরূপ একবার তৈরি হয়ে গেলে, এআই প্রযুক্তির সাহায্যে সেই মুখকে ব্যবহার করে অসংখ্য নতুন দৃশ্য তৈরি করা সম্ভব। বদলে দেওয়া যায় পোশাক, পটভূমি, অঙ্গভঙ্গি এমনকি সংলাপও। ফলে একই ব্যক্তির চেহারা ব্যবহার করেই তৈরি হতে পারে একাধিক চরিত্র ও দৃশ্য। সবচেয়ে আকর্ষণীয় বিষয় পারিশ্রমিক। চেহারা ব্যবহারের ধরন এবং চুক্তির শর্ত অনুযায়ী কেউ কেউ ১৫ হাজার ডলার পর্যন্ত আয় করছেন।   

আরও পড়ুন: সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

এই নতুন  পদ্ধতিকে আয়ের উৎস করতে চেয়েছিলেন চিনের ২৭ বছরের ব্যাঙ্ককর্মী হুয়াংও। অনলাইনে নিজের চেহারাকে ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়ার পর মাত্র তিন দিনের মধ্যে তাঁর ডিজিটাল মুখ সাতবার বিক্রি হয়। এর বিনিময়ে তিনি প্রায় ৪৩ হাজার টাকার  আয় করেন। চিনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এখন মুখের আসল মালিকদের সঙ্গে এআই কনটেন্ট নির্মাতাদের যোগাযোগ করিয়ে দেওয়া হচ্ছে। কোন কাজে মুখটি ব্যবহার হবে, কতদিন ব্যবহার করা যাবে এবং চুক্তির শর্ত কী, এসবের ওপরেই নির্ধারিত হচ্ছে পারিশ্রমিক। চিনে এআই-নির্ভর স্বল্পদৈর্ঘ্য নাটকের বাজারও দ্রুত বাড়ছে। প্রচলিত পদ্ধতিতে প্রতিটি দৃশ্যের জন্য অভিনেতা, শুটিং স্পট, পোশাক ও প্রোডাকশন টিমের খরচ বহন করার তুলনায় ডিজিটাল চরিত্র তৈরি করা অনেকটাই সাশ্রয়ী। শুধু তাই নয়, এআইয়ের মাধ্যমে শুটিং ছাড়াই মুহূর্তের মধ্যে চরিত্রের চেহারা একই রেখে বদলে দেওয়া যাচ্ছে তার পোশাক, পরিবেশ কিংবা অভিনয়ের ধরন। এমনকি ক্যামেরার সামনে মানুষ নয়, মানুষের মুখের ডিজিটাল প্রতিরূপই হয়ে উঠছে অভিনেতা।

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪X ৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার, আমেরিকার সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটির মামলা ঠুকলেন উর্বশী

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪