সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: তিনি দিব্যি বেঁচে। অথচ সংবাদ ও সমাজমাধ্যমে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছিল তাঁর অকালপ্রয়াণের খবর। মাত্র ২৮ বছরের এক তরুণ ক্রিকেটারের মৃত্যুর খবর শুনে মুষড়েও পড়েছিলেন অনেকে। সংবাদ ও সমাজমাধ্যমে তাঁর উদ্দেশে দেওয়া শ্রদ্ধাঞ্জলি দেখে হেসে গড়িয়ে পড়েছিলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আজম খান। নিজের মৃত্যুর ভুয়ো খবর দেখে বন্ধুদের সঙ্গে মজা করতে পাক ক্রিকেট দলের উইকেটরক্ষক কাম ব্যাটার দুঃখ পাওয়ার ছল করে বলেই ফেললেন, ‘আহা রে বেচারা, বড্ড ভাল মানুষ ছিল। আগামিকালই পাকিস্তানের হয়ে মাঠে নামার কথা ছিল…।’

জনপ্রিয় ভিডিয়ো শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে ‘xhaan001’ নামের অ্যাকাউন্টে একটি ভিডিয়ো আপলোড করা হয়েছে। ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারছেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার আজম খান। হাতে ধরা মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে এক সংবাদমাধ্যমে সম্প্রচারিত হওয়া তাঁরই মৃত্যু সংক্রান্ত খবর। আর ওই খবর দেখে ভীষণ মজাই পেয়েছেন পাক ক্রিকেট দলের তরুণ ক্রিকেটার। রসিকতার ছলেই সামনের সোফায় বসা বন্ধুদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘আহা রে বেচারা। বড্ড ভাল মানুষ ছিল রে। খুব দুঃখজনক ঘটনা। আগামিকালই পাকিস্তানের হয়ে মাঠে নামার কথা ছিল।’ আজমের ওই রসিকতা উপভোগ করতে দেখা গিয়েছে তাঁর বন্ধুদেরও।

 

View this post on Instagram

 

A post shared by Shaan 🇵🇰🇴🇲🇬🇧 (@xhaan001)

ডিজিটাল যুগে ক্রমশই ভুয়ো খবর ছড়ানোর আঁতুড়ঘর হয়ে উঠেছে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যম। প্রায়শই বিশিষ্ট মানুষদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে সমাজ ও সংবাদমাধ্যমে। আর তাতে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ছেন। প্রশ্ন উঠছে, কবে বন্ধ হবে ভুয়ো খবরের ফ্যাক্টরি।

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

বিয়ের চার মাসের মধ্যেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের, বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

১৮ বছরের দীর্ঘ অপেক্ষা! এশিয়ান গেমসে সোনা জিতে কলকাতায় ফিরলেন পিঙ্কি

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল

পাঁচদিন ছিলেন অনাহারে, তবুও অব্যর্থ নিশানা, এশিয়াডে সোনাজয়ী নীরুর গল্প চমকে দেবে