বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চিনের একাধিক অঞ্চল। টানা বৃষ্টিতে একাধিক নদীর জল বইছে বিপদসীমার অনেক উপরে। বিস্তীর্ণ এলাকা চলে গিয়েছে জলের তলায়। বহু রাস্তা, সেতু ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। উদ্ধারকারী দল দিনরাত কাজ চালিয়ে গেলেও এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। এই কঠিন পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে একটি  ঘটনা, যা ইতিমধ্যেই বহু মানুষের চোখে জল এনে দিয়েছে। বন্যায় নিজের বাবা-মার খোঁজ না পেয়ে তাঁদের খুঁজতে এক যুবক নিজের গ্রামে পৌঁছানোর সিদ্ধান্ত নেন। যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় অন্য কোনও উপায় না দেখে তিনি জলে নেমে পড়েন। তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছান। 

ঘটনাটি  চিনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের।  ভয়াবহ বন্যার মধ্যে বাবা-মায়ের খোঁজ নিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে টানা তিন ঘণ্টা বন্যার  জলে  সাঁতরে নিজের গ্রামে পৌঁছেছেন ৩০ বছর বয়সী ‘শি’ নামের এক যুবক। তার এই সাহসিকতার ঘটনা নিয়ে শুরু হয়ে জোর চর্চা।  তাঁর এই অসাধারণ সাহস, অদম্য মানসিক শক্তি এবং পরিবারের প্রতি ভালোবাসা সকলকে আবেগাপ্লুত করেছে। গত ৬ জুলাই  ওই যুবক একটি ট্রাকের টায়ার আঁকড়ে ধরে প্রায় তিন ঘণ্টা সাঁতরে কিনঝৌতে শহরের কাছের তার বাবা-মায়ের গ্রামে পৌঁছান।  সেই সঙ্গে সময় তার সঙ্গে ছিলেন এক বন্ধু। শি  ও তার দুই ভাইবোন শহরে বসবাস করলেও তাদের বাবা-মা প্রায় ১০ কিলোমিটার দূরের একটি গ্রামে থাকেন। সাঁতরে রওনা দেওয়ার আগের দিন  শিয়ের মা ফোন করে জানান, তার বাবা ঘরে তোলা ধান নিরাপদে সরিয়ে রাখতে বের হয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। অন্যদিকে বন্যার  জলে গ্রাম প্লাবিত হয়ে অধিকাংশ বাড়ির নিচতলা ডুবে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মোবাইল নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়, ফলে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যুবকের  আশঙ্কা ছিল, ৬৩ বছর বয়সী বাবা হয়তো বন্যার স্রোতে ভেসে  গিয়েছেন। সেই উৎকণ্ঠা থেকেই শি সাঁতরে বাবা-মায়ের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেন।  

আরও পড়ুন: রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

  বাড়ি পৌঁছে শি দেখেন  দ্রুত জলস্তর বৃদ্ধির কারণে তাঁর বাবা বাড়ির ওপরের তলায় আটকা পড়ে আছেন। পরে শি  বাড়ির পেছনের একটি সরু পথ দিয়ে বাবাকে নিরাপদে পাহাড়ের ওপরে আরেকটি বাড়িতে নিয়ে যান, যেখানে তাঁর মাও ছিলেন। ভেজা অবস্থায় ছেলেকে দেখে  শি’র মা আবেগে কেঁদে ফেললেও জীবনের ঝুঁকি নেওয়াযর জন্য বকাবকি করেন।  জানা গিয়েছে,  টানা ভারী বৃষ্টি ও কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ার ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় চার লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।   

সরকারি হাসপাতালেই চিকিৎসা চলবে সোনমের, নির্দেশ দিল্লি হাইকোর্টের

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!