রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, কলকাতায় ICU-তে ভর্তি ১০ বছরের বালক

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ ভাইরাস করোনা ভারতে নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের পর এবার বাংলায় ফের মিলল করোনায় আক্রান্তের হদিশ। করোনা আক্রান্ত হয়েছেন ১০ বছরের এক বালক। তাঁকে  কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানা গিয়েছে, শনিবার সকালেই তাকে ভর্তি করানো হয়েছে। বালকের বাড়ি দক্ষিণ কলকাতার গড়িয়ায়। জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছিল। করোনার উপসর্গ রয়েছে সন্দেহ হতেই চিকিৎসকরা সোয়াব টেস্ট করালে  রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাকে আইসিইউ-র আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা  হয়েছে।  

আরও পড়ুন: বৃষ্টির আশায় গাধাদের খাওয়ানো হল গোলাপজামুন, এরপরই ঘটল চমক…

শিশুরোগ বিশেষজ্ঞ সহেলি দাশগুপ্ত এই বিষয় নিয়ে বলেছেন, ‘তিন চার দিন ধরেই অনেকেরই জ্বর হচ্ছিল, সঙ্গে সর্দি কাশি। এই সমস্যাগুলি কিছুতেই কমছিল না। এরপর শিশুটিকে ভর্তি করে এক্স রে এবং ভাইরাল লোডের পরীক্ষা করাই। সেখানে এক্স রে -তে ধরা পড়ে যে ডানদিকে একটু নিউমোনিয়া আছে। ভাইরাল লোডে দেখা যায় সারস কোভিড পজিটিভ হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘যেহেতু ভাইরাস ইনফেকশন, অ্যান্টিবায়োটিক হয় না। তাই সাপোর্টিভ মেডিসিন, নেবুলাইজার করানো হচ্ছে আইসোলেশনে রেখে। ওই  শিশুটির মাকেও আইসোলেশনে রাখা হয়েছে। তাঁরও কোভিড টেস্ট করানোর পরিকল্পনা আছে।’  

বিশ্বকাপ জয়ের আশায় মেসির মোমের মূর্তিতে পুজো, আসানসোলের শিল্পীর ব্যতিক্রমী উদ্যোগ

‘পুরনোতে ফিরুন, চটের থলে নিয়ে বাজার যান’, স্বচ্ছ ভারত অভিযানে প্লাস্টিক বর্জনের বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

জেলা ম্যাজিস্ট্রেটের সামনে একের পর এক প্রশ্ন! ১৩ বছরের অমিতাভ যা বলল, তা শুনে থমকে গেলেন সবাই

প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক ভারতীয়ের মধ্যে ৯ জনেরই রক্তে লিপিডের মাত্রা অস্বাভাবিক

‘ভূতের বাড়িতে’ এক রাত কাটালেই মিলবে প্রায় ৫৩ হাজার টাকা, কোথায় জানেন?

অভিষেকের দলীয় কার্যালয়ে আপাতত বুলডোজার চলবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

পরিচয় গোপন রেখে বিয়ে করেও শেষ রক্ষা হল না, বাংলাদেশির কপালে যা ঘটল…

‘সলমন কি অসুস্থ, ৮০ বছরের বুড়োর মতো দেখাচ্ছে’, কোনও কঠিন রোগে ভুগছেন নাকি ভাইজান?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মেনে চলুন এই ৭ অভ্যাস ,সহজেই কমবে সংক্রমণের ঝুঁকি!

‘পুরনোদের নিয়ে চললেই ফের কামব্যাক করবেন’, মমতাকে পরামর্শ কল্যাণীর দীপকের

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!