শুক্রে ট্রাম্প-পুতিন বৈঠক, তার আগে সমর্থন চেয়ে লন্ডনে হাজির জেলেনস্কি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। বারবার মার্কিন প্রেসিডেন্ট দোনালদ ট্রাম্প চাইছেন দুই দেশের মধ্যে শান্তিচুক্তি। ১৫ অগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য আলাস্কা গিয়েছেন ট্রাম্প। অনন্তকাল ধরে চলা রুশ-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য গোটা বিশ্ব থেকে মস্কোকে চাপ দেওয়া হয়েছে। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হয়তো বন্ধ হবে, তবে তার জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে।

ইউক্রেন দীর্ঘদিন ধরেই যুদ্ধ বন্ধ করতে চাইছে। এবার শান্তিচুক্তির এক দিন আগে ১৪ অগস্ট বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সারলেন লন্ডন সফর। এই সফরের লকশ্য একতাই, যাতে ইউরোপিয় দেশগুলির সমর্থন ইউক্রেনের দিকে দিকেই থাকে। আর কোনও চুক্তির মাধ্যমে ইউক্রেন যেন বিভক্ত না হয়।

এদিকে, লন্ডন সফরে গিয়ে জেলেনস্কি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে বসে কথপকথন সেরেছেন। তারপর আগে ১৩ অগস্ট বুধবার ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশও নিয়েছিলেন তিনি।

সেইস\দিনই আমেরিকা ফের রাশিয়াকে সতর্ক করে বলে এখনও স্পময় রয়েছে, যুদ্ধ বন্ধ করুন পুতিন। নাহলে ভয়াবফ প[অরিস্থিতির সম্মুখীন হতে হবে। মনে করা হচ্ছে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে না চাইলে এবার তার ওপরে ওর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা হবে।

ইউক্রেনের দাবি যুদ্ধবন্ধের নামে বারবার মিথ্যাচার করছে মস্কো। মুখে বলছে সান্তিচুক্তি চাই, কিন্তু ইউক্রেনে আক্রমণও বন্ধ করছেন না। আলাস্কায় গিয়ে এই মিথ্যাচারই বন্ধ করতে চাইছেন ট্রাম্প। যাতে পরবর্তিতে শান্তি চুক্তিতে ভলোদিমির জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিন মুখোমুখি বসতে পারেন সেই জন্যই এই প্রচেষ্টা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ইউক্রেনকে কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে একথা যদি সত্যি হয়, তাহলে লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন এবং ক্রিমিয়ার নিয়ন্ত্রণ মস্কোর হাতে চলে যাবে। কারণ এই সমস্ত এলাকাগুলি বর্তমানে রাশিয়ার দখলেই রয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাজধানী কিয়েভের কোনও অংশ রাশিয়াকে দেওয়া হবে না।

সম্প্রতি ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই বিষয়ে কথোপকথন সেরেছেন। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় দুই নেতা ব্যক্তিগত বৈঠকে বসতে সম্মত হয়েছেন। জেলেনস্কি প্রধানমন্ত্রী মোদিকে ইউক্রেন সফরে আমন্ত্রণ জানিয়েছেন। ভারতীয় প্রধানমন্ত্রীও ইউক্রেনীয় রাষ্ট্রপ্রধানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতাই এই বিষয়ে একমত হয়েছেন।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল