চাপের মুখে ইস্তফা ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার

ইস্তফা দেওয়ার পাশাপাশি দিনিপ্রোতে এক বহুতল আবাসনে রুশ হামলা নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশবাসীর চাপের মুখে অবশেষে ইস্তফা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরোস্তোভিচ। ইস্তফা দেওয়ার পাশাপাশি দিনিপ্রোতে এক বহুতল আবাসনে রুশ হামলা নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। উপদেষ্টা ওলেক্সির ইস্তফা নিয়ে অবশ্য মুখ খোলেননি ইউক্রেন প্রেসিডেন্ট। তবে সাধারণ মানুষ নিজেদের খুশি প্রকাশ করেছেন।

রাশিয়ার হামলার পরে ইউরোপ সহ পশ্চিমী দেশগুলির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টর যোগসূত্র স্থাপনে বিশেষ ভূমিকা পালন করে চলেছিলেন আরোস্তোভিচ। শুধু তাই নয়, প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে তিনি যুদ্ধের সর্বসেষ পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করতেন। তাঁর ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা গত ১১ মাসে অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু গত শনিবার দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পরা নিয়ে ভুল তথ্য দেওয়ার পরেই ইউক্রেনে রাতারাতি ভিলেন হয়ে গিয়েছিলেন জেলেনস্কির উপদেষ্টা।

গত শনিবার দিনিপ্রোতে রুশ হামলায় একটি বহুতল আবাসনের ৪৪ বাসিন্দা প্রাণ হারান। ওই হামলা সম্পর্কে জেলেনস্কির উপদেষ্টা আরোস্তোভিচ বলেন, ‘রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ভূপতিত করে দিয়েছে ইউক্রেন। ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দিনিপ্রোর আবাসিক ভবনের উপরে পড়েছে।’ যদিও কয়েক ঘন্টা বাদে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, রুশ ক্ষেপণাস্ত্র কেএইচ-২২ ওই ভবনে আঘাত হানে। উপদেষ্টা আরেস্তোভিচের বক্তব্য ‘চূড়ান্ত রকমের ভুল’। কেননা, ওই ক্ষেপণাস্ত্র ধ্বংস করার মতো কোনও সরঞ্জাম ইউক্রেনের হাতে নেই। ৪৪ জন নিরীহ মানুষের মৃত্যু নিয়ে বিভ্রান্তুমূলক বক্তব্য দেওয়ার জন্য দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা। বেশ কয়েকজন সংসদ সদস্য আরোস্তোভিচকে বরখাস্ত করার জন্য বিশেষ পিটিশনও দাখিল করেন।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা! দুই মিনিবাসের সংঘর্ষে মৃত ২১

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

মাংসের স্বাদকেও হার মানাবে! দুপুরের মেনুতে বানান সয়াবিনের কিমা কারি

বাবা সইফের সঙ্গে গণেশ মূর্তি তৈরি করল ছোট ছেলে, ছবি শেয়ার করে চমকে দিলেন করিনা

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে