চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাম্প দায়িত্ব নিলে ‘ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে’ দাবি জেলেনস্কির

নিজস্ব প্রতিনিধি : সদ্যই বিপুল ভোটে জয়লাভ করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। আগামী বছর আনুষ্ঠানীকভাবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করবেন ট্রাম্প। প্রত্যাবর্তন হতেই তাঁর প্রশাসনেও রদবদল করতে শুরু করেছেন ট্রাম্প। একের পর এক গুরুত্বপূ্র্ণ পদে নিয়োগ করছেন নব নির্বাচিত এই প্রেসিডেন্ট। এমতাবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গলায় নরম সুর।ট্রাম্পের উদ্দেশ্যে জানালেন আগামী বছর দায়িত্ব নেওয়ার পর দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধ হবে।

স্থানীয় সময় শুক্রবার(১৫ নভেম্বর)এক সাক্ষাৎকারে ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলেনস্কি জানান,‘৫ নভেম্বর আমেরিকায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া ট্রাম্প আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।এটা নিশ্চিত যে এখন যারা হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছে, তাঁদের নীতিমালা অনুযায়ী দ্রুতই যুদ্ধ শেষ হবে। এটি তাঁদের দৃষ্টিভঙ্গি, তাঁদের নাগরিকদের প্রতি প্রতিশ্রুতি।’

একইসঙ্গে জেলেনস্কি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হবে জানি, তবে আমরা এর নির্দিষ্ট দিন-তারিখ জানি না। আর এটা খুব শীঘ্রই হবে।’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে ‘গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি।

ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে কি কথা হয়েছে, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবস্থানের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি শুনিনি। যেটা শুনেছি সেটা ইতিবাচক।’

সম্পর্কে ইতি,অষ্ট্রিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

অন্যদিকে গত শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে কথা বলার সময় ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমরা রাশিয়া ও ইউক্রেনের বিষয়ে সঠিকভাবে কাজ করব। অবশ্যই এই যুদ্ধ বন্ধ হবে।’

 

 

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ