বছরে মাত্র ১ ডলার বেতন নেন জুকারবার্গ, আর সুবিধাভোগ করেন ২৫০ কোটির বেশি টাকার

তবে তিনি প্রতি বছরে ১ ডলার বা ১১০ টাকা বেতন পেলেও মেটার কাছ থেকে বছরে ২৭৪ কোটি টাকার বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। আর তাঁর এই অর্থের বেশিরভাগটাই তাঁর নিরাপত্তার জন্য ব্যয় হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ফেসবুক’, গোটা বিশ্বের চোখের মণি। যদিও বর্তমানে ‘ফেসবুক’-এর লেজুর ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও মেটার অংশ। যেগুলি ছাড়া সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এখন অন্ধ। বিশ্বকে ফেসবুকের মতো একটি অ্যাপ উপহার দিয়ে ডিজিটাল যুগে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। এ বছরেই ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে ভারতে এসেছিলেন জুকারবার্গ। ভারতীয় সংস্কৃতির সঙ্গে একেবারে মিশে গিয়েছিলেন। কিন্তু লোকটি এতটাই সাদামাটা যে, তাঁকে দেখে একেবারেই বোঝার উপায় নেই যে, বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি।

তাই তাঁর ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন সবটা নিয়ে মানুষের আলাদাই কৌতুহল থাকে। যার মধ্যে একটি তাঁর পারিশ্রমিক। গোটা মেটা সংস্থার মালিক তিনি। তাই তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে আলাদা কিছু বলার নেই। কিন্তু নিজের সংস্থাতে কত টাকা পারিশ্রমিক পান মার্ক জুকারবার্গ, ভাবছেন হয়তো তিনি তো মালিক, যা লাভ হবে সবটাই তাঁর। মার্ক জুকারবার্গের নির্দিষ্ট স্যালারি আছে। প্রধান নির্বাহী মানেই তাঁর বেতন লাখ লাখ ডলার হবে, সেটাই হয়তো ভাবছেন। কিন্তু বাস্তবে তা নয়, মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মার্ক জুকারবার্গের বছরে বেতন মাত্র ১ ডলার।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যমতে, জুকারবার্গের বেতন বছরে ১ ডলার। আর তাঁর বার্ষিক আনুষঙ্গিক সুযোগ-সুবিধার আর্থিক পরিমাণ প্রায় ২ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। তবে তিনি প্রতি বছরে ১ ডলার বা ১১০ টাকা বেতন পেলেও মেটার কাছ থেকে বছরে ২৭৪ কোটি টাকার বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। আর তাঁর এই অর্থের বেশিরভাগটাই তাঁর নিরাপত্তার জন্য ব্যয় হয়। এছাড়াও ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি বছরে প্রায় ১০ লাখ মার্কিন ডলার পান।

শুধু মার্ক জুকারবার্গ নয়, অ্যাপলের স্টিভ জবস, গুগলের ল্যারি পেইজ, ওরাকলের ল্যারি এলিসনের মতো আলোচিত প্রযুক্তি উদ্যোক্তারাও ১ ডলার বেতন পান। তবে মার্ক জুকারবার্গ বছরে ১ ডলার বেতন পেলে ফেসবুকের প্রকৌশলীরা গড়ে প্রতিবছর ৭ লাখ ৬৫ হাজার ডলার বেতন পান। ২০২৩ সালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামসহ মেটা মোট আয় করেছিল ১৩ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার। সুতরাং ২০২৩ সালের আয় অনুযায়ী ৭০ কোটির বেশি লভ্যাংশ পেয়েছেন মার্ক জুকারবার্গ।

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট