আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: হাইভোল্টেজ ম্যাচে রাজস্থানকে ৭ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর আসরে রবিবার রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ৭ রানে জয় ছিনিয়ে নিল  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯০ রানের টার্গেট রাজস্থানকে দিয়েছিলেন বিরাট কোহলিরা। কিন্তু শেষ পর্যন্ত তা তুলতে ব্যর্থ হল এই ম্যাচের আগে লিগ টেবিলে এক নম্বর জায়গায় থাকা সঞ্জু স্যামসনরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে যেমন রবিবার একাই টানলেন ডুপ্লেসি ও ম্যাক্সওয়েল, তেমনি রাজস্থান দলকে টানলেন যশস্বী ও দেবদূত পাড়িক্কল। তবে এই দুজনের চেষ্টা বৃথাই থেকে গেল। অর্ধ্বশতরান থেকে মাত্র ৩ রান দূরে যশস্বীকে থামালেন হর্ষল প্যাটেল। তবে রবিবার সবাইকে অবাক করলেন জস বাটলার। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন এই ব্যাটসম্যান। এখানেই হয়তো বেশ কিছুটা ব্যাক ফুটে চলে গিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে বাটলারের অভাব প্রায় অনেকটাই মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দেবদূত পাড়িক্কল।

কিন্তু হলে কি হবে দেবদূত নিজের অর্ধ্বশতরান পূর্ণ করার পর আর বেশিক্ষণ টিকতে পারলেন না। ফল যা হওয়ার তাই হল। ৫২ রানের মাথায় দেবদূতকে ফিরিয়ে দিলেন ডেভিড উইলি। তারপর একে একে ফিরলেন সঞ্জু এবং হেটমেয়ার। সঞ্জু ফিরলেন ব্যক্তিগত ২২ রানের মাথায়। আর হেটমেয়ার ৩ রানের মাথায় রান আউট হয়ে ফিরতেই চাপে পড়ে যায় রাজস্থান দলটি।

শেষ বেলায় জুরুল ও অভিজ্ঞ অশ্বিন দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করলেও ফলপ্রসূ হল না তাঁদের সেই প্রয়াস। জুরুল ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থাকলেন। আর অশ্বিন ফিরলেন ১২ রান করে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রানেই থেমে গেল রাজস্থানের ইনিংস।

বেঙ্গালুরুর হয়ে এই ম্যাচে একাই ৩টি উইকেট নিলেন হর্ষল প্যাটেল। বাকি একটি করে উইকেট নিলেন মহম্মদ সিরাজ ও উইলি।

Published by:

Share Link:

More Releted News:

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ