নিয়োগ দুর্নীতি কাণ্ডে অব্যাহতি চাইল তাপস-কুন্তল সহ ৯ অভিযুক্ত, পিছোল মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি :- দীর্ঘদিন ধরেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে মামলার জেরে জেলে রয়েছেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ একাধিক অভিযুক্তরা। সোমবার ইডির বিশেষ আদালতে চারজনের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠনের কথা ছিল। সেইমতো তাদের হাজিরার নির্দেশও দেওয়া হয়। কিন্তু এর ঠিক আগেই কুন্তল ঘোষ, তাপস মণ্ডল-সহ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেছেন। এর জেরে পিছিয়ে গেল মামলার শুনানি।

সূত্রের খবর, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ও ছেলে শৌভিক-সহ মোট ৯ জন এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেছেন। পাশাপাশি সুশীল মেহতা নামে ব্যবসায়ীও এই আবেদন জানান। অভিযুক্ত সুশীল মেহতার আইনজীবী আদালতে দাবি করেন, সকলের বিরুদ্ধে চার্জ গঠন না করে সুপ্রিম কোর্টে যিনি আবেদন করেছেন অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই শুধু চার্জ গঠন করা হোক। কারণ, ১০ হাজার পাতার নথি পড়ে ওঠার সুযোগ পাননি বাকি অভিযুক্তদের আইনজীবীরা। সোমবার দুপুর ২টোর পর তাদের মামলার শুনানি হবে বলেই খবর।

প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য সহ একাধিক জনের নাম প্রকাশ্যে আসে। ইডি আধিকারিকরা, এদের বিরুদ্ধে একাধিক তথ্য সামনে এনেছিলেন। এর জেরে দীর্ঘদিন ধরেই হেফাজতে রয়েছে তারা। এবার সেই মামলা থেকে অব্যহতি চাইল অভিযুক্তরা  

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব সূর্যবংশীর বড় রেকর্ডের পর জয়ের কাছাকাছি রাজস্থান রয়্যালস

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ