Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলায় ২৪’র ভোটে খরচে নজরদারি চালাতে ৭৮জনের টিম

লোকসভা নির্বাচনে বাংলার বুকে আর্থিক কান্ডকারখানার ওপর নজরদারি চালাতে আয়কর দফতর ৭৮জনের একটা টিম বানিয়ে ফেললো।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক কবে লোকসভা নির্বাচনের(General Election 2024) দিনক্ষণ ঘোষণা হবে তা নিয়ে নানা মহলে বিভ্রান্ত থাকলেও, সেই ভোটের প্রস্তুতি যে পুরোদমে চলছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এবার সেই ভোটে বাংলার বুকে আর্থিক কান্ডকারখানার ওপর নজরদারি চালাতে আয়কর দফতর(Income Tax Department) ৭৮জনের একটা টিম(Team of 78 Personals) বানিয়ে ফেললো। এনারা মূলত লোকসভা কেন্দ্র ধরে ধরে সেই নজরদারি চালাবেন। আয়কর দফতরের কলকাতা সার্কেলের আওতায় পশ্চিমবঙ্গ(West Bengal) ও সিকিমের জন্য ৮০ জনের একটি টিম তৈরি করা হয়েছে। এর মধ্যে ৭৮ জনকে রাখা হয়েছে শুধু বাংলার জন্য লোকসভা ভোটের খরচে নজরদারি চালানোর ক্ষেত্রে। যে মুহূর্ত থেকে নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে, সেই সময় থেকে এই টিম সারা রাজ্যে ভোটের খরচের ওপর নজরদারি চালানো শুরু করবে। এ রাজ্যের সঙ্গেই গোটা দেশে এই নেটওয়ার্ক তৈরি করেছে Central Board of Direct Taxes।

দেশের বুকে প্রতিটি নির্বাচনে বিভিন রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে অভিযোগ ওঠে ভোটারদের প্রভাবিত করতে দেদার টাকা ওড়ানোর। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বা কোনও পছন্দসই জিনিসের বিনিময়ে কিংবা মদের বিনিময়ে ভোট কেনার। সেই সব ঘটনার মধ্যে সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগের সত্যতা মেলে না। খুব কম ক্ষেত্রেই তা প্রমাণিত হয়। কেননা কেউই প্রমাণ রেখে কিছু কাজ করতে চায় না। তবুপ আয়কর দফতর এবং জাতীয় নির্বাচন কমিশন চাইছে দেশের বুকে ঘটনা যে কোনও নির্বাচন যেন আর্থিক কেলেঙ্কারি মুক্ত হয়। আর তাই ভোটের খরচের ওপর নজরদারি চালাতে আয়কর দফতরকেই এগিয়ে দিয়েছে কমিশন। উনিশের ভোটে বাংলার বুকে বিজেপির বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেছিল তৃণমূল। যদিও সেই সব অভিযোগের সারবত্তা মেলেনি। আবার বিজেপিও একুশের ভোটে তৃণমূলের বিরুদ্ধে এই একই অভিযোগ তুলেছিল। কিন্তু এখনও সেই সব অভিযোগের কোনও সত্যতা মেলেনি। এবারে অবশ্য আয়কর দফতর কড়া নজরদারি চালাতে ৭৮জনের টিমকে বাংলার মাঠে নামিয়ে দিচ্ছে।

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর