Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতাল পৌঁছে যাবে মানুষের দরবারে, নববর্ষে বড় উপহার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- দীর্ঘদিন ধরে সরকারি পরিষেবা ঘরের কাছে পাওয়ার জন্য সাধারণ মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের আয়োজন করেছিলেন। এবার কিছুটা সেই একই পথে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন বছরে ডায়মন্ড হারবারবাসীর জন্য ঘোষণা করলেন বড় উপহার। ডায়মন্ড হারবারে সাধারণ মানুষের স্বাস্থ্যে কথা ভেবে স্বাস্থ্যে পরিষেবার কথা বললেন তিনি।

২ জানুয়ারি থেকে শুরু হবে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবির। ডায়মন্ড হারবারের এসডিও মাঠে হবে উদ্বোধনী অনুষ্ঠান।প্রথম পর্বের কর্মসূচি চলবে ২ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। গত নভেম্বর মাসে আমতলায় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয়নামে একটি বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা জন্য কর্মসূচির ঘোষণা করেন তিনি। যার পোশাকি নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়

এই পরিষেবার মাধ‌্যমে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় হবে স্বাস্থ্য শিবির। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে শিবির করার পরিকল্পনা নেওয়া হয়েছে। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। এক এক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে। পরের তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজিও করা যাবে শিবিরে। রক্তের হিমোগ্লোবিন পরীক্ষার সঙ্গে ডেঙ্গি পরীক্ষারও সুবিধা মিলবে।

পরীক্ষায় রোগ ধরা পড়লে তৎক্ষণাৎ তা নির্ণয়ও করা হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়। বিনামূল্যে ওষুধও দেওয়া হবে শিবির থেকেই। তার জন‌্য অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মিলবে রিয়েল টাইম আপডেট। তার জন‌্য জরুরি হেল্প ডেস্কও থাকবে। এই কর্মসূচি চলবে ৭৫ দিন ধরে। যার জন‌্য আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে রেফারেল সিস্টেমে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে জানা গিয়েছে। 

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের