নজরে লোকসভা ভোট, শুক্রে সাংসদ-বিধায়ক-ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে লোকসভা ভোটের জন্য ফের সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল তিনটের সময় রাজ্যের সমস্ত সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে ভিডিও কনফারেন্স করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  যদিও ওই বৈঠক হবে ভার্চুয়ালি। ক্যামাক স্ট্রিটের অফিসে থাকবেন অভিষেক।  ভিডিও লিঙ্ক মারফত তৃণমূলের বাকি নেতৃত্ব যোগ দেবেন। মূলত লোকসভা ভোটে দলের লড়াইয়ের রণকৌশল চূড়ান্ত হবে ওই বৈঠকে।

গত বিধানসভা ভোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গোটা রাজ্যই চষে বেড়িয়েছিলেন অভিষেক। গোটা রাজ্যজুড়ে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার চালিয়েছিলেন। তার রাজনৈতিক ফসলও ঘরে তুলেছিল ঘাসফুল শিবির। যদিও ডিসেম্বর মাসে কালীঘাটে দলীয় নেতৃত্বের সঙ্গে এক বৈঠকেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড জানিয়ে দিয়েছিলেন, আগামী লোকসভা ভোটে তিনি নিজেকে ডায়মন্ডহারবারেই সীমাবদ্ধ রাখবেন। অন্য কোথাও প্রচারে যাবেন না। অভিষেকের ওই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল।

বিজেপির পদলেহনকারী একটি সংবাদমাধ্যম ডায়মন্ডহারবারের সাংসদের ওই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণদের মধ্যে মতবিরোধ নিয়ে গালগল্প ছড়াতে শুরু করে দিয়েছিল। এমনকি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে দলের কর্মসূচিতে অভিষেকের গরহাজির থাকা নিয়েও অপপ্রচার শুরু করে দিয়েছিল। যদিও নিন্দুকদের মুখে ছাই দিয়ে মঙ্গলবারই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন অভিষেক। সূত্রের খবর, আসন্ন রাজ্যসভার ভোটে দলের প্রার্থী কারা হবেন তা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে। প্রার্থী নিয়ে অভিষেকের মতামত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের