ভোট মিটলেই বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু

ভোট মিটলেই এ রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু করে দেবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস ডিস্ট্রিবিউটরদের কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে এখন চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পালা। আগামী ৪ জুন হবে ভোটের গণনা আর ফলাফল ঘোষণা। তারপরেই প্রত্যাহার করা হবে আদর্শ আচরণবিধি(MCC)। তারপরেই এ রাজ্যে(Bengal) বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের(Door to Door Aadhar Verification) প্রক্রিয়া শুরু করে দেবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস ডিস্ট্রিবিউটরদের কর্মীরা। গত কয়েকমাস ধরে দেশজুড়ে রান্নার গ্যাস সংযোগের সঙ্গে আধার যাচাইকরণের(Aadhar Linked Cooking Gas) কাজ চলছে। কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য সাফল্য আসেনি। সূত্রের খবর, সারা দেশে সাধারণ গ্যাস গ্রাহকদের আধার যাচাইকরণের হার এখনও পর্যন্ত সম্পন্ন হয়েছে মাত্র ২০ শতাংশ। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে সেই হার প্রায় ৫০ শতাংশ। এই অবস্থায় কাজে গতি আনতে এবার বাড়ি বাড়ি গিয়ে আধার যাচাইকরণের প্রক্রিয়া শুরু হচ্ছে। গ্যাস সংস্থাগুলির তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর।  

গত বছর পুজোর পর থেকেই ডিস্ট্রিবিউটরদের অফিসে আধার যাচাইকরণের কাজ শুরু হয়। এই কাজে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয় গ্রাহকদের। আধার যাচাইকরণ না হলে রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে অথবা গ্যাস বুকিং হবে না, এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মধ্যে। গোটা দেশে এনিয়ে চূড়ান্ত অস্থিরতা তৈরি হলেও একেবারে চুপ ছিল কেন্দ্রের পেট্রলিয়াম মন্ত্রক। তেল সংস্থাগুলির তরফেও গ্রাহকদের সচেতন করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ধোঁয়াশা আরও বাড়ে। সেই সময় বলা হয়েছিল, ডিস্ট্রিবিউটরদের তরফে কর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের সংযোগের সঙ্গে আধার যাচাইয়ের কাজ করবেন। কিন্তু সেই কাজে গতি আসেনি। অগত্যা গ্রাহকদের পৌঁছতে হয় গ্যাস অফিসে এবং লম্বা লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হয়। সম্প্রতি পেট্রলিয়াম মন্ত্রক নির্দেশ দিয়েছে, প্রতিটি গ্রাহকের বাড়ির গ্যাসের ন্যূনতম সুরক্ষা  নিশ্চিত করতে হবে ডিস্ট্রিবিউটরদের। অর্থাৎ গ্যাসের সংযোগটি সম্পূর্ণভাবে নিরাপদ কি না, গ্যাস ওভেন, পাইপ বা রেগুলেটর ঠিকভাবে কাজ করছে কি না, এসব যাচাই করবেন কর্মীরা। আর এই পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে।

গ্যাস সংস্থাগুলির তরফে ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে, তাদের কর্মীরা যখন বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা দেবেন, তখনই আধার যাচাইকরণের কাজটিও তাঁরা সেরে নেবেন। তাঁরা গ্রাহকের থেকে আঙুলের ছাপ নেবেন। ন্যূনতম সুরক্ষা চেকিংয়ের কাজ শেষ করার জন্য আনুষ্ঠানিকভাবে কোনও সময়সীমা বেঁধে দেওয়া না হলেও যত দ্রুত সম্ভব সেই কাজ গুটিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ফলে আধার সংযুক্তিকরণের কাজটিও দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষোভ জমেছে ডিস্ট্রিবিউটরদের একাংশের মধ্যে। তাদের বক্তব্য, আলাদা করে গ্যাসকর্মীদের জন্য কোনও ভাতা বা সুবিধার কথা না জানিয়ে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। আবার রাজনৈতিক মহলের খবর, কেন্দ্রে বিজেপির সরকার ভোটের পরে উল্টে গেলে গোটা প্রক্রিয়াটাই বাতিল করে দেওয়া হবে। তখন আর গ্যাসের সংযোগের সঙ্গে আধার যোগ বাধ্যতামূলক নাও রাখা হতে পারে।

বাঙালির চিরন্তন স্বাদের অনন্য রেসিপি, সহজেই বানিয়ে নিন দই মাছ

সতীর্থদের সঙ্গে নিয়ে বিশ্বকাপ শিবিরে কেক কেটে জন্মদিন পালন করলেন মেসি

কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

জমি-বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের বিরুদ্ধে, দায়ের FIR

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে শ্রমিকের মৃত্যু, সঞ্জয়ের বিরুদ্ধে FIR-এর দাবি জানাল AICWA

বিশ্বকাপের মাঝে মা’কে হারালেন ফ্রান্সের কোচ দেশম, খেলা ছেড়ে ফিরছেন দেশে

গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আর্জি মানস ভুঁইয়ার

শুভেন্দুর নির্দেশের পরেই আট বছর আগে বাম কর্মী খুনে ১০ অভিযুক্ত গ্রেফতার

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত