দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের শনিবার নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: ফের ৩০ সেপ্টেম্বর শনিবার নাগাদ পূর্ব- মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,আগামী ২৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই বললেই চলে।

২৯ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা । কলকাতার ক্ষেত্রে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ২৯ সেপ্টেম্বর থেকে কলকাতায় (Kolkata)বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে ধীরে ধীরে। ২৯ সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে ।কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ দুটি শক্তি বৃদ্ধি করবে।

উত্তরবঙ্গেও(North Bengal) আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তবে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুজোর বাজারে কিছুটা হলেও এই নিম্নচাপ নতুন করে দুর্যোগ ডেকে আনতে পারে। যদি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে সে ক্ষেত্রে তার নামকরণ রাখা হয়েছে ‘তেজ’। এ বছর বঙ্গে বর্ষার আগমন দেরিতে হওয়ায় বর্ষার রাজ্য থেকে বিদায় অক্টোবরের চতুর্থ সপ্তাহের আগে হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ