দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি

নিজস্ব প্রতিনিধি: আগাম বর্ষার বার্তা মৌসম ভবনের। নির্ধারিত দিনের নয় দিন আগেই জুন মাসের গোড়ায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে।১৩ই মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান।তিনি বলেন,আন্দামান- নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ শে মে। গত বছর তিন দিন আগে ১৯ মে অন সেট হয়েছিল।

এখনো ভারতের মূল ভূখণ্ডে বর্ষা নিয়ে পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি এবার আগেভাগেই বর্ষা ঢুকতে পারে ভারতের মূল ভূখণ্ডে। মঙ্গলবার ভারী বর্ষণ হবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মঙ্গল ও বুধবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এই পাঁচ জেলাতে।

তবে নিচের দিকের জেলা মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুক্রবার থেকে রবিবার পর্যন্ত থাকবে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা।তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কবার্তা। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার দক্ষিণবঙ্গের সব জেলা এবং মালদা ও দিনাজপুর জেলাতে।

শুক্রবার তাপ প্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।শনিবার তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে গরম অস্বস্তি চলবে। রবিবার ও সোমবারেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া পশ্চিমের বেশ কিছু জেলাতে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ