অভিষেককে স্বস্তি দিয়ে মামলার শুনানি পিছোল কলকাতা হাইকোর্টে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে কবে শুনানি হবে তা জানা যাবে নতুন বছরে আদালত খোলার পরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের আগে বড় স্বস্তিতে বাংলার শাসক দল(Bengal’s Ruling Party) তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? শুধু প্রশ্ন তোলাই নয়, তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED-কে অবিলম্বে এই মর্মে রিপোর্ট জমা দিতে বলেছিলেন। সেই নির্দেশ মেনে ED সেই সম্পর্কে রিপোর্ট জমাও দিয়েছিল তাঁর এজলাসে। কিন্তু তারপরও হল না মামলার শুনানি। আর সেটাও পর পর ৩ দিন। গল্প এখানেই শেষ নয়। এখন জানা যাচ্ছে, নতুন বছরে ফের কলকাতা হাইকোর্ট খুললে তবেই জানা যাবে এই মামলার শুনানি কবে হবে। সেই হিসাবে, বড়দিন ও ইংরেজি বর্ষবরণের মুহুর্ত বেশ স্বস্তিতেই কাটাতে পারবেন অভিষেক।  

জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস জানতে চেয়ে ED-কে প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে বলে দিয়েছিলেন অল্প কথায় একটি মুখবন্ধ খামে সেই প্রশ্নের জবাব দিতে হবে। সেই নির্দেশ মেনেই গত ১৪ ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তা জমা দেয় ED। বিচারপতি অমৃতা সিনহা তখন বলেছিলেন, এ বিষয়ে যা বলার, তা তিনি রিপোর্ট দেখার পরেই বলবেন। বুধবার, ২০ ডিসেম্বর সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতির এজলাসে থাকা TET সংক্রান্ত অন্য একটি মামলা ডিভিশন বেঞ্চের বিবেচনাধীন হওয়ায় তিনি জানিয়ে দেন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলে তবেই তিনি ঠিক করবেন মামলাগুলি বৃহস্পতিবার শোনা হবে কি না। ফলে বুধবার পিছিয়ে যায় মামলা।

এর পরে বৃহস্পতিবার এবং শুক্রবারও মামলার শুনানি হয়নি। বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি নিজে দ্বিতীয়ার্ধে এজলাসে বসেননি। শুক্রবারও বিকেল ৪টে নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবারও বিচারপতি অমৃতা সিনহা দ্বিতীয়ার্ধে এজলাসে না বসায় মামলাটির শুনানি হয়নি। আর তাতেই আপাতত বেশ কিছু দিনের জন্য পিছিয়ে গেল মামলাটি। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে আদালতে। তার আগে শনি এবং রবিবারও আদালত বসবে না। শুক্রবারের পর আবার ১১ দিন পর খুলবে আদালত। ফলে অভিষেকের এই মামলার শুনানি কবে হবে তা জানা যাবে ছুটি শেষে আদালত খোলার পর।

আজকের রাশিফল: বাড়িতে কোনও কীর্তন বা পুজোর আয়োজন করুন, সব বাধা দূর হবে

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে