সেক্টর ফাইভের কল সেন্টারে পুলিশি অভিযানে উদ্ধার নগদ ৬০ লক্ষ টাকা   

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার (Kolkata) একটি কল সেন্টারের অফিস থেকে উদ্ধার হল ৬০ লক্ষ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সেক্টর ফাইভের (Sec V) একটি অফিসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কল সেন্টারটির বৈধ লাইসেন্স ছিল না। কীভাবে এত নগদ টাকা আসল তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে তদন্তপ্রক্রিয়া।

কলকাতার সেক্টর ফাইভ অঞ্চলে কল সেন্টার গজিয়ে উঠেছে ভুড়ি ভুড়ি সংখ্যায়। তাতে কর্মরত থাকেন পুরুষ মহিলা নির্বিশেষে বহু কর্মী। সেই রকমই একটি কল সেন্টার ছিল এটি। আন্তর্জাতিক মানসম্পন্ন এই কল সেন্টার বহুদিন ধরেই পুলিশের নজরে ছিল। সেন্টারটির মালিকানা ছিল অবিনাশ জয়সওয়াল (Avinash Jaisawal) ওরফ পীযূষের হাতে। বিভিন্ন সূত্র মারফৎ পুলিশ জানতে পারছিল এই কল সেন্টারে অবৈধভাবে নগদ টাকার লেনদেন চলে। তবে ভাসা ভাসা শুনলেও সেই অর্থে পাকা প্রমাণ কিছু পাওয়া যাচ্ছিল না।

এমতাবস্থায় মঙ্গলবার বিশ্বস্ত সূত্র মারফত কিছু তথ্য আসে পুলিশের কাছে। দেরি না করে রাতেই সেক্টর ফাইভের ওই আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ (Bidhannagar Police)। আচমকা হামলা চালিয়ে নিরাশ হতে হয়নি পুলিশকে। কল সেন্টার থেকেই শুধু উদ্ধার হয় নগদ ৬০ লক্ষ টাকা।

এরপর সেন্টারের মালিক পীযূষের বাড়িতেও হানা দেয় পুলিশ। তাঁর বাড়ি থেকেও নগদ ৫ লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি মোবাইল, ল্যাপটপ ইত্যাদিও পাওয়া যায়। সেগুলিকে বাজেয়াপ্ত করে বিধাননগর পুলিশ। অবিনাশ জয়সওয়াল ওরফ পীযূষ সহ আরো দু’জনকে বুধবার আদালতে পেশ করা হবে।

গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তছরুপ, তুমুল বিক্ষোভ, তদন্তে পুলিশ

‘সত্যি কথাটা বলেই দিতে…’, পুণের কেতন হত্যা মামলা নিয়ে গর্জে উঠলেন হিনা খান

মুখ ঢেকে কথা বলার শাস্তি, চলতি বিশ্বকাপে প্রথম নিষেধাজ্ঞা পেলেন প্যারাগুয়ের মিডফিল্ডার

সরকারি হাসপাতালের মধ্যেই শ্লীলতাহানি,ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ, তদন্তে পুলিশ

মমতাকে ছেড়ে ঋতব্রতদের তৃণমূলে নাম লেখাচ্ছেন বীরভূমের কেষ্ট!

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’