দেব- প্রসেনজিতের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফেডারেশন এবং  ডিরেক্টরস গিল্ডের মধ্যে সংঘাত মেটাতে মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবও গৌতম ঘোষ । মঙ্গলবার দুপুরেই প্রায় এক ঘণ্টা ধরে চলে বৈঠক। আর এই বৈঠক শেষ হতেই ফেসবুকে ছবি শেয়ার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। লিখলেন, ‘দেখা হল, কথা হল, ভালো লাগল।‘

অন্যদিকে এদিন মমতার সঙ্গে বৈঠকের পর এক্স হ্যান্ডেলে দেব জানান,’ ধন্যবাদ দিদি ( মমতা বন্দ্যোপাধ্যায়)। আশা করছি সন্ধ্যার মধ্যে সব ঠিক হয়ে যাবে। আগামীকাল থেকে আবার শুরু হতে চলেছে শুটিং।‘ একথায়  এদিন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপের পরেই মিলল সুরাহা।

উল্লেখ্য, উল্লেখ্য, ডিরেক্টরস গিল্ড ও ফেডারেশনের সংঘাতে আরও জটিল পরিস্থিতি তৈরি হয়েছে টেকনিশিয়ান স্টুডিয়োতে। সোমবার থেকে কর্মবিরতিতে যান টেকনিশিয়ানরা। পরিচালকেরা প্রথম এমন কোনও পদক্ষেপ করেননি। পরবর্তীতে টেকনিশিয়ানদের সঙ্গে একই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এরফলে মঙ্গলবার বন্ধ থাকে শুটিং। আর তাতে শ্যুটিংয়ের পরিস্থিতিও ঘোর সঙ্কটের মুখে৷ এই অবস্থা থেকে আর্টিস্ট থেকে কলাকুশলীদের মুখে ঘুরছে একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হবে শুটিং? এই আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং  গৌতম ঘোষ ।

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ