পার্থ ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতে ইডির হানা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোট এগিয়ে আসতেই নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি আধিকারিকরা। শুক্রবার নাকতলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক প্রোমোটারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন মোট ছয় জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এদিন সকাল সাতটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে ইডি আধিকারিকরা যান পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব দে নামে এক প্রোমোটারের অফিস ও বাড়িতে। রাজীবের বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দুরত্বে। প্রোমোটিং ব্যবসায় নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই এদিন তল্লাশি চালালেন ইডি আধিকারিকরা। গত সপ্তাহে পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বাপ্পাদিত্যকে জিজ্ঞাসাবাদ করেই কয়েকজন প্রোমোটারের কথা জানতে পারেন তদন্তকারীরা। তদন্তকারীদের সন্দেহ, পাঁচ জন প্রোমোটারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ ছিল। এই পাঁচ জনের মধ্যে রাজীব দে একজন বলে মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, দশ-বারো বছর ধরেই প্রোমোটিং ব্যবসায় যুক্ত রাজীব দে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যে রাজীবের চেনাজানা ছিল, সেটা এলাকার সকলেরই জানা।

এদিন নাকতলাতে তিনটি জায়গায় তল্লাশি চালায় ইডি। পাশাপাশি বাঁশদ্রোনি, বালিগঞ্জেও বেশ কিছু জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে একাধিকবার এই মামলায় বিভিন্ন জায়গায় দফায় দফায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু নিয়োগ দুর্নীতিই নয়, রেশন দু্র্নীতি মামলাতেও সম্প্রতি সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে ইডি আধিকারিকদের। গত মঙ্গলবার সল্টলেক সহ কলকাতার ছয় জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।

 

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

কান ফ্রেঞ্চ রিভিয়েরা চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন দীপক তিজোরি

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের