২০২৭ সালের মার্চ মাসের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে, আশার কথা শোনালেন মানস

২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে, আশার আলো দেখালেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। দীর্ঘদিন ধরে ফেলে রাখা কাজ অবশেষে পূর্ণতা পাবে ২০২৭ সালে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে, আশার আলো দেখালেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। দীর্ঘদিন ধরে ফেলে রাখা কাজ অবশেষে পূর্ণতা পাবে ২০২৭ সালে। প্রতিবছরই বর্ষাকালীন বৃষ্টিতে জলের তলায় চলে যায় ঘাটাল। যেখানকার সাংসদ অভিনেতা দেব অধিকারী। তিনি মাস্টারপ্ল্যান নিয়ে অনেকবার আওয়াজ তুলেছেন। অবশেষে আগামী ২০২৭ সালের মধ্যে মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে বলে জানিয়ে দিলেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। আজ একটি সাংবাদিক বৈঠকে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে একাধিক কথা বলেছেন মানস ভূঁইয়া। তিনি বলেছেন, ঘাটালে রিলিফ ও রেসকিউতে কোনও কাপর্ণ্য করা হয়নি৷ জেলাশাসক ও মহকুমাশাসক উভয়েই কাজ করছে। আমি নিজে আবার বারবার গিয়ে দেখছি। তিস্তার এখন ভয়ংকর পরিস্থিতি। সিকিম জল ছেড়ে দিয়েছে। কাদা মাটি জল এলাকায় ডুবিয়ে দিচ্ছে। ডুয়ার্সে বারবার হড়পা বান আসছে৷ ডলোমাইট, বালি আর গাছ স্তূপ হয়ে গিয়েছে৷ আমাদের সঙ্গে কথা না বলে সিকিম জল ছাড়ছে। একাধিক জলবিদ্যুৎ প্রকল্প করা হয়েছে৷ কেন্দ্র ও সিকিম কেউ আমাদের সঙ্গে কথা বলছে না৷ তিস্তা আমাদের জলপাইগুড়ি শেষ করে দিচ্ছে। শিলিগুড়িকে শেষ করছে। আমরা রক্ষা করার চেষ্টা করছি৷’

এরপর তিনি বলেন, ‘কেন্দ্র ঘাটাল মাস্টারপ্ল্যানকে জাদুকরের মতো উড়িয়ে দিচ্ছে৷ কোনও টাকা দিচ্ছে না। রাজ্য নিজের টাকায় এই প্রকল্প করছে। আর বিজেপির একেক নেতা কখনও কখনও ঘাটালে বেড়াতে যাচ্ছে আর একটা করে কমেন্ট করে যাচ্ছে। ২০২৭ এর মার্চ মাসের মধ্যে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবেই। তখন দেখবেন, ঘাটালের চেহারা বদলে যাবে। মমতা বন্দোপাধ্যায় যা বলেন তাই করেন।’

এরপর তিনি বলেন,’ মালদা-মুর্শিদাবাদ ভাঙ্গন রুখত ৬১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে৷ সহায়তা করবে বিহার ও ঝাড়খন্ড। প্রথম থেকেই ডিভিসি ব্যারেজ, কোনও ড্রেজিং করেনি। তাদের গভীরতা কত কমেছে আমাদের সেটা জানায়নি। ওদের ব্যর্থতার দায় আমাদের ঘাড়ে চাপাচ্ছে৷ ওদের পলি জমেছে৷ ড্রেজিং দরকার গভীরতা বাড়াতে। সেটা বারবার বলার পরেও ওরা করছে না। ডিভিসি’র একাধিক জায়গা তেনুঘাট, মাইথন আমাদের নিয়ন্ত্রণ নেই৷ রিজার্ভারে ওদের জলধারণ ক্ষমতা কমে গেছে৷ আস্তে আস্তে জল ছাড়তে ওরা পারছে না। ফোন, ইমেইল করছি তাও শুনছে না। হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান কি অবস্থা হয়েছিল গতবার জানেন। তিস্তা নিয়ে কথা বলা হচ্ছে। সরকার সজাগ থাকছে। অবৈজ্ঞানিকভাবে জলবিদ্যুৎ প্রকল্প করেছে সিকিম। সমর মুখোপাধ্যায় বয়স্ক মানুষ৷ ওর বাড়ির জায়গা ভাঙছে। ওর হৃদয়ে যন্ত্রণা আছে৷ আমি ওর কথাকে সিরিয়াসলি নিচ্ছি না৷ আমাদের সরকার ওখানে ভাঙ্গন ঠেকাতে প্রকল্প নিচ্ছে।’

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে