নথি নিয়ে ইডির মুখোমুখি জ্যোতিপ্রিয়কন্যা প্রিয়দর্শিনী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইডির ডাকে সাড়া দিয়ে ইডি দফতরে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। রবিবার হাতে বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। ইডির তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করেন। বেশিক্ষণ ছিলেন। খানিক পরেই বেরিয়ে যান মন্ত্রীকন্যা। তাঁকে কি কারণে ডাকা হয়েছিল তা জানাননি প্রিয়দর্শিনী।

রবিবার তাঁকে হাতে একটি নিল রংয়ের প্লাস্টিক ফাইল নিয়ে ইডি দফতরে ঢুকতে দেখা যায়। মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে একাধিক তথ্য পেয়েছে বলে দাবি ইডির। একাধিক ভুয়ো সংস্থার পদে মন্ত্রীর স্ত্রী, মেয়ে,পরিবারের সদস্যদের নাম ছিল বলে দাবি ইডির। মন্ত্রী, তাঁর পরিবারের সদস্য, বাড়ির পরিচারকদের নামেও একাধিক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে ইডি। সেই সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতেই প্রিয়দর্শিনীকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। রবিবারও তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হয়। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকেরা।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের