‘আজকের শিশুরাই  কালকে গড়বে ভারত’, এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধনধান্য অডিটোরিয়ামে বুধবার অনুষ্ঠিত হয়েছিল  স্টুডেন্টস উইকের সমাপ্তি অনুষ্ঠান। আর সেখানে সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়দের সরকারি চাকরি থেকে শুরু করে বাংলার  একাধিক প্রকল্প নিয়ে মন্তব্য করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই আবহে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এক বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ।

তিনি লেখেন ,’ আজকের শিশুরাই কালকের ভারত গড়ে তুলবে। বুধবার ধনধান্য অডিটোরিয়াম ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম । সেখান থেকে আমি অত্যাধুনিক ধানুকা ধুনসেরি টেবিল টেনিস একাডেমির উদ্বোধন করে বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা বিতরণ করেছি। সেইসঙ্গে সন্তোষ ট্রফি জয়ী খেলোয়াড়দের হাতে পুলিশের চাকরির নিয়োগপত্রও তুলে দিয়েছি।‘ পাশাপাশি মমতা আরও লেখেন,’ ক্ষমতায় আসার পর থেকে আমাদের মা, মাটি , মানুষ সরকার কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং বিবেকানন্দ স্কলারশিপের মতো একাধিক উদ্যোগ চালু করেছে । যাতে পিছিয়ে পড়া  শিক্ষার্থীদের বিশেষ ভাবে উপকৃত হয় । আমরা  এমন একটি পরিবেশ তৈরি করেছি যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজেদের  উন্নতি  করতে পারবে।‘

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনমুখী প্রকল্প রয়েছে। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে ‘উৎকর্ষ বাংলা’ । পরিসংখ্যান অনুসারে, বর্তমানে  ঐক্যশ্রীর উপভোক্তা সংখ্যা চার কোটি ১৫ লক্ষ পেরিয়ে গিয়েছে। শিক্ষাশ্রীর সুবিধা পেয়েছে এক কোটি ৩৯ লক্ষ ছাত্রছাত্রী। মেধাশ্রী প্রকল্পে সরকারি অনুদান প্রাপকের সংখ্যা ৬ লক্ষ ৬৮ হাজার। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছে  ৩২ লক্ষ ৬০ হাজার পড়ুয়া  । একথায় বলা যায়, এই সকল প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে বাংলার হাজার হাজার পড়ুয়া ।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম