রবি-সোম জুড়ে একাধিক পরীক্ষা হবে বালুর, ফাঁপরে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পর শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। রবিবারও তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হবে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবেন চিকিৎসকেরা।

মন্ত্রীর হৃদযন্ত্রের অবস্থা বুঝতে হল্টার মনিটরিং চলছে। সোমবার টিল্ট টেস্ট করতে পারেন চিকিৎসকেরা। তাঁর হৃদযন্ত্রের অবস্থা দেখতে এই পরীক্ষার চিন্তাভাবনা চিকিৎসকদের। অন্যদিকে মন্ত্রীর শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গিয়েছিল ইডি। রবিবার আবার তাঁরা হাসপাতালে যেতে পারেন বলেই খবর। সোমবার আদালতে এই বিষয়ে রিপোর্ট জমা দেবেন ইডি আধিকারিকেরা। 

উল্লেখ্য,শুক্রবার(২৭ অক্টোবর) তাঁকে ৬ নভেম্বর পর্যন্ত ইডির হেফাজতের নির্দেশ দেয় আদালত। যেহেতু তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাই সুস্থ হলে তাঁর ১০ দিনের হেফাজত ধার্য হবে।  শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তাঁর সুগার ও কিডনির সমস্যা রয়েছে। শুক্রবার তাঁর একাধিক পরীক্ষা করা হয়। সিটি স্ক্যান, এমআরআই সহ রক্তের একাধিক পরীক্ষা করা হয়েছে। তাঁর পালস রেট, হার্ট রেট কম ছিল। এই কারণে ‘হল্টার মনিটরিং’ করা হবে বলে ঠিক করেন চিকিৎসকেরা। শনিবার সকালে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের পরীক্ষা করা হয়েছে। জানা যাচ্ছে, সব রিপোর্টই স্বাভাবিক রয়েছে। রক্তে শর্করার মাত্রা, ক্রিয়েটিনিন, সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণেই রয়েছে।

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের