২ জানুয়ারি ভাঙড় আসছে কলকাতা পুলিশের হাতে, নেপথ্যে আরাবুলের নিরাপত্তা

আগামী ২ জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিততে ভাঙড় থানার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) দ্বারস্থ হয়েছিলেন ভাঙড়ের(Bhangar) প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের নেতা আরাবুল ইসলাম(Aarabul Islam)। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সঙ্গে এটাও জানিয়েছেন, পুলিশ-প্রশাসন ও জেলার দলীয় নেতৃত্বকে এ বিষয়ে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি। সেই ঘটনার পরে পরেই সামনে এল আগামী ২ জানুয়ারি রাজ্য পুলিশের(WB Police) হাত থেকে ভাঙড় থানার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতে চলেছে কলকাতা পুলিশ(Kolkata Police)। ওইদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতেই ভাঙড়ের আইনশৃঙ্খলার দায়দায়িত্ব রাজ্য পুলিশের হাত থেকে কলকাতা পুলিশের হাতে চলে আসার প্রক্রিয়া সম্পন্ন হবে।

চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের সময়ে ভাঙড়ে রাজনৈতিক হিংসা গোটা রাজ্যের তো বটেই, জাতীয় স্তরের রাজনীতিতেও সকলের নজর কেড়ে নিয়েছিল। সেই হিংসাত্মক ঘটনার পরে পরেই মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে ভাঙড় অধিগ্রহণের নির্দেশ দেন। তারপরই প্রস্তুতি শুরু হয়ে যায় পুলিশ প্রশাসনের অন্দরে। প্রথমে ঠিক হয়েছিল, ১৪ আগস্ট মধ্যরাতে স্বাধীনতা দিবসে ভাঙড় অধিগ্রহণ করবে লালবাজার। কিন্তু শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। এরপর ১ সেপ্টেম্বর পুলিশ দিবসে ভাঙড় অধিগ্রহণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। পরে পুজোর মুখে অধিগ্রহণ করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে এবার ২ জানুয়ারি এই প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। আর যেহেতু কয়েক মাস বাদেই ফের আরও একটা ভোটের দামামা বেজে উঠবে, তাই চোখ বন্ধ করে বলা যায়, ২৪’র ভোটে রাজনৈতিক হিংসায় জর্জরিত ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট করানো কলকাতা পুলিশের কাছে বেশ চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।

তবে ঘটনা হচ্ছে, আরাবুলের নিরাপত্তা চাওয়ার পরে পরেই ভাঙড়ের দায়িত্ব কলকাতা পুলিশের হাতে উঠে আসতে চলায় অনেকেই মনে করছেন এই ঘটনার পিছনে আরাবুলের নিরাপত্তাহানীতায় ভোগা একটা অন্যতম কারণ হয়ে থাকতে পারে। আরাবুল কাল জানিয়েছিলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। সঙ্গে এটাও বলেছিলেন, পঞ্চায়েতে ভোটপর্বের সময় থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর এলাকাতেই আইএসএফের কর্মীরা থেকে থেকেই তাঁকে আটকে রাখছে, ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে। ভাঙড়ের বর্তমান তৃণমূল নেতৃত্ব সেই জায়গায় কিছুই করছে না। তাঁরা কার্যত হাতগুটিয়ে বসে আছে। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ