একধাক্কায় ৬২ হাজার বাড়ল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, অ্যাডমিট কার্ড নিয়ে কড়া বার্তা পর্ষদ সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাধ্যমিক পরীক্ষা শুরু ১০ ফেব্রুয়ারি । হাতে রয়েছে মাত্র ৩ দিন । এখন অ্যাডমিট কার্ড হাতে পায়নি  ১৮১ জন পড়ুয়া। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের খোলা  হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল । এই আবহে শুক্রবার সাংবাদিক সম্মেলন  থেকে অ্যাডমিট কার্ড নিয়ে মুখ খুললেন   মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, ‘ সোমবার পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে ১৮১ জন পড়ুয়ার এনরোলমেন্ট হচ্ছে। এই পুরো ঘটনা ঘটেছে স্কুলগুলির দোষেই।  তাই এই অবস্থা।’ 

সেইসঙ্গে চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত তাও সামনে আনেন পর্ষদ সভাপতি । তিনি জানান,’ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী।  এরমধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী রয়েছে । যা ২০২৩ সালের তুলনায়  ৬২ হাজার বেশি ।   রাজ্যের ২৬৮৩ পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা । ‘ 

প্রশ্নফাঁস ও টোকাটুকি রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘ কোনও পরীক্ষার্থীর কাছে পরীক্ষা চলার সময় কোনও গ্যাজেট পাওয়া গেলেই বাতিল করে দেওয়া হবে পরীক্ষা ।  গত বছর এই কারণে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল।’ একথায় বলা যায়, কঠোর নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ । 

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

৩ জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ